হোম > শিক্ষা

প্রভাষকদের ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি পালিত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সারা দেশে সব সরকারি কলেজে ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি পালন করেছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত প্রভাষকেরা।আজ রোববার সারা দেশের শিক্ষা ক্যাডারের ৩২তম থেকে ৩৭তম ব্যাচ এ কর্মসূচি পালন করেন।

খোঁজ নিয়ে জানা যায়, কর্মসূচির ফলে সারা দেশের বেশির ভাগ সরকারি কলেজে বন্ধ ছিল পাঠদান। অনুষ্ঠিত হয়নি ইনকোর্স, ক্লাস টেস্টসহ বিভিন্ন পরীক্ষা।

পদোন্নতি বঞ্চিত প্রভাষকদের অভিযোগ, বিগত ১২ বছর ধরে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রভাষক পদে কর্মরত শত শত কর্মকর্তা পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন।

জানা যায়, ৩২তম ও ৩৩তম বিসিএস ব্যাচের চার শতাধিক প্রভাষক চাকরিতে যোগদানের এক যুগ পরও প্রথম পদোন্নতি পাননি। এ ছাড়া ৩৪তম বিসিএস ১০ বছর, ৩৫তম বিসিএস ৯ বছর, ৩৬তম বিসিএস ৮ বছর, ৩৭তম বিসিএস ৭ বছর পার করলেও পদোন্নতি পাচ্ছেন না।

হেলমেট পরে পরীক্ষায় বসলেন জবি শিক্ষার্থীরা ‎

অনুমোদন চায় আরও ১১ বেসরকারি বিশ্ববিদ্যালয়

প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস

স্কলারশিপ: যুক্তরাজ্যে পড়ার স্বপ্ন যাঁদের

‎জবিতে পঞ্চম মেধাতালিকা প্রকাশ, ভর্তি শুরু ২ এপ্রিল থেকে

জবির বেদখল ২ হল খালি করতে ১০ দিনের আলটিমেটাম ছাত্রদলের

ফিরছে অনলাইন ক্লাস: ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন

ক্যাম্পাসের সামনে বাসে চাঁদাবাজির অভিযোগ, তথ্য চেয়ে জবি প্রশাসনের গণবিজ্ঞপ্তি

আরপিএসইউ কালচারাল ক্লাবের নেতৃত্বে উর্বরা ও সিয়াম

জ্বালানি সাশ্রয়ে সশরীরে ও অনলাইন মিলিয়ে পাঠদানের পরিকল্পনার কথা জানালেন শিক্ষামন্ত্রী