হোম > শিক্ষা

ভর্তি আবেদনের সময় বাড়াল কুবি

শিক্ষা ডেস্ক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। ছবি: সংগৃহীত

২০২৪-২৫ শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রথম বর্ষ স্নাতকে (সম্মান) ভর্তি আবেদন এবং আবেদন ফি জমা দেওয়ার সময় বেড়েছে। পরিবর্তিত সময় অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত (দিন-রাত যেকোনো সময়, এমনকি বন্ধের দিনও) আবেদন করা যাবে এবং ২ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলীর সভাপতিত্বে ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটির ৫ম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী ১৯ এপ্রিল ‘সি’ ইউনিট সকাল ১০টায় ও ‘এ’ ইউনিট বিকাল ৩টায় এবং ২৫ এপ্রিল বিকাল ৪টায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটভিত্তিক পরীক্ষার স্থান, আসন বিন্যাস ও সংশ্লিষ্ট তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হবে।

শিক্ষায় তিন অগ্রাধিকার ঘোষণা মন্ত্রী মিলনের

‎এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা

শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

পাঠ্যক্রম পর্যালোচনাসহ তিন অগ্রাধিকার ঘোষণা শিক্ষামন্ত্রীর

শিক্ষা নিয়ে রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শিক্ষাব্যবস্থা হবে বিশ্বমানের, পড়তে আসবে বিদেশিরাও: শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সঠিক দিকনির্দেশনায় জীবন ও সমাজ বদলের প্রেরণা

লাইভ লার্নিংয়ে সাফল্যের ৪ টিপস

ইউল্যাবের নতুন উপাচার্য সামসাদ মর্তূজা