হোম > শিক্ষা

সাত কলেজের 'কলা ও সামাজিক বিজ্ঞান' ইউনিটে প্রথম দারুননাজাতের নাজমুল

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের ‘কলা ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে প্রথম হয়েছেন দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার শিক্ষার্থী মো. নাজমুল ইসলাম। 

ভর্তি পরীক্ষার ৮৭ নম্বর নিয়ে নাজমুলের মোট প্রাপ্ত নম্বর ১০৭। সে ইডেন মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছিল। 

আজ ১৭ নভেম্বর বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করা হয়। 

এ বছর সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ১১ হাজার ৯০৫ আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করেন ২১ হাজার ১৩২ জন। এতে পাস করেছেন ১৪ হাজার ৩৮২ জন; যা মোট শিক্ষার্থীর ৬৭ দশমিক ৯ শতাংশ। 

এ ছাড়া দ্বিতীয় হয়েছেন ঠাকুরগাঁও সরকারি কলেজের শিক্ষার্থী মো. আবু কাউসার। ভর্তি পরীক্ষায় তাঁর স্কোর ৮৬। এ নিয়ে মোট নম্বর ১০৬। সে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিল। 

পরীক্ষায় তৃতীয় হয়েছে সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী রাকিব হোসেন। ভর্তি পরীক্ষার ৮৭ স্কোর মিলে তাঁর মোট স্কোর ১০৫.৯৪। রাকিব সরকারি বাংলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছে। 

সিএসই না পড়েও তৈরি করুন নিজের অ্যাপ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমপিএইচ কোর্সে ভর্তি

হার্ভার্ডে সম্পূর্ণ অর্থায়নে ফেলোশিপের সুযোগ

২০২৬ সালের মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেব: শিক্ষামন্ত্রী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বে অধ্যাপক নাসির আহমাদ

এইচএসসির ফল জানা যাবে যে তিন উপায়ে

পেছাল এইচএসসির ফলাফল প্রকাশের তারিখ

বাংলাদেশের সঙ্গে যৌথ গবেষণাগার প্রতিষ্ঠার প্রস্তাব ইউনান বিশ্ববিদ্যালয়ের

বর্ণাঢ্য আয়োজনে বেরোবি সাংবাদিক সমিতির এক যুগ পূর্তি উদ্‌যাপন

নারী প্রতিনিধিত্ব ও যৌথ গ্রন্থ রচনা নিয়ে ডিআইইউতে গোলটেবিল আলোচনা