হোম > শিক্ষা

নবম গ্রেডে বেতনসহ ৪ দাবি না মানলে বার্ষিক পরীক্ষা বর্জনের হুমকি মাধ্যমিকের শিক্ষকদের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর আব্দুল গণি রোডে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কার্যালয় চত্বরে বৃহস্পতিবার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের অবস্থান কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

দশম থেকে নবম গ্রেডে বেতন নির্ধারণ, স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠনসহ চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। এ সময় দাবি বাস্তবায়ন না করা হলে আগামী সোমবার থেকে বার্ষিক পরীক্ষা ও ভর্তি কার্যক্রম বর্জন করে ‘শাটডাউন’ কর্মসূচির হুঁশিয়ারিও দেন তাঁরা।

রাজধানীর আব্দুল গণি রোডে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কার্যালয় চত্বরে আজ বৃহস্পতিবার সকালে ‘বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি’র ব্যানারে তাঁরা এই কর্মসূচি পালন করেন।

সমিতির সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন মাহমুদ সালমী বলেন, পদোন্নতিযোগ্য একটিমাত্র পদ থাকায় সহকারী শিক্ষকেরা দীর্ঘদিন পদোন্নতি পাচ্ছেন না। বর্তমান বাস্তবতায় দশম গ্রেডের বেতনে শিক্ষকেরা হিমশিম খাচ্ছেন।

শাহাব উদ্দিন মাহমুদ বলেন, ‘আমরা চাই, সহকারী শিক্ষক পদটি নবম গ্রেডে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত করে দ্রুত সময়ে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠন করে গ্রেজেট প্রকাশ। এই অধিদপ্তর গঠন করে শিক্ষকদের পদগুলো ক্যাডারভুক্ত করলে আমরা অন্যান্য প্রশাসনিক পদে পদোন্নতির সুযোগ পাব।’

মাধ্যমিকের শিক্ষকদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন এবং বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ তিন কর্মদিবসের মধ্যে দেওয়া।

এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, পরীক্ষার্থী ১২ লাখ ৬৭ হাজার

ঢাবি সিনেটে বিরোধী দলের দুজন এমপিকে মনোনয়ন দেওয়ার প্রস্তাব সামিনা লুৎফার

আগামী অর্থবছরে ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে: শিক্ষামন্ত্রী

জবিতে ৩৩০ কোটি টাকার বাজেট, গবেষণা ও পরিবহনে নেই বরাদ্দ

ঢাবিতে ১ হাজার কোটি টাকার বাজেট, গবেষণা খাতে বরাদ্দ শূন্য

ঢাবির ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি সাজিদ, সাধারণ সম্পাদক রিফাত

মানারাত ইউনিভার্সিটি ও যুক্তরাজ্যের মার্কফিল্ড ইনস্টিটিউটের মধ্যে এমওইউ স্বাক্ষর

ইউএফটিবিতে অত্যাধুনিক ‘ডিপ লার্নিং ল্যাব’-এর উদ্বোধন

বাংলাদেশে তৃতীয় স্থানে গ্রিন ইউনিভার্সিটি

দুই কলেজের নাম বদলে শহীদ জিয়ার নামে করা হচ্ছে