হোম > শিক্ষা

বেসরকারি স্কুল–কলেজ পরিবর্তনে শিক্ষক–কর্মচারীদের বাধা দেওয়া যাবে না: মাউশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের প্রতিষ্ঠান পরিবর্তনে অথবা উচ্চ পদে যেতে বাধা সৃষ্টি করা যাবে না। 

গত মে মাসে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) অনুষ্ঠিত এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। 

আজ সোমবার আজকের পত্রিকাকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী। তিনি বলেন, ‘অনেক সময় গভর্নিং বডি বা ব্যবস্থাপনা কমিটি প্রযোজ্য ক্ষেত্রে কোনো কোনো শিক্ষক-কর্মচারীর প্রতিষ্ঠান পরিবর্তন বা উচ্চ পদে যাওয়ার আবেদন অনুমোদন না করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এ সমস্যা যেন ভবিষ্যতে না হয় সে জন্য এমপিও কমিটির সভায় বিষয়টি সবাইকে অবহিত করার সিদ্ধান্ত হয়েছে।’ 

সভা সূত্র বলছে, শিক্ষক-কর্মচারীর ইনডেক্স ডিলিট করার ক্ষেত্রেও আবেদনের সময় প্রাসঙ্গিক তথ্য-উপাত্ত বিস্তারিত লিখে আবেদন জমা দিতে হবে বলেও সিদ্ধান্ত হয়েছে। 

বর্তমানে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২৯ হাজার ১৬৪টি। এর মধ্যে স্কুল-কলেজ ২০ হাজার ৪৩৭টি, বাকিগুলো কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসা। এ সব প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারী আছেন সাড়ে ৫ লাখের মতো।

শিক্ষায় তিন অগ্রাধিকার ঘোষণা মন্ত্রী মিলনের

‎এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা

শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

পাঠ্যক্রম পর্যালোচনাসহ তিন অগ্রাধিকার ঘোষণা শিক্ষামন্ত্রীর

শিক্ষা নিয়ে রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শিক্ষাব্যবস্থা হবে বিশ্বমানের, পড়তে আসবে বিদেশিরাও: শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সঠিক দিকনির্দেশনায় জীবন ও সমাজ বদলের প্রেরণা

লাইভ লার্নিংয়ে সাফল্যের ৪ টিপস

ইউল্যাবের নতুন উপাচার্য সামসাদ মর্তূজা