নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত সচিব শাহীনা ফেরদৌসী।
আজ বুধবারর এ সংকান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন অতিরিক্ত সচিব শাহিনা ফেরদৌসী বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক পদে ছিলেন।
এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা আরেক প্রজ্ঞাপনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মো. শামসুজ্জামানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসাবে বদলি করা হয়েছে।