হোম > শিক্ষা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারি দিয়াবাড়ি স্থায়ী ক্যাম্পাস মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিষ্ঠানটির সেক্টর-৬ ক্যাম্পাসের শিক্ষার্থীরা। এ বছর অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল ‘একসাথে খেলি, একসাথে জিতি’।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের পরিকল্পনা ও সার্বিক আয়োজন করেন সেক্টর-৬ ক্যাম্পাসের অধ্যক্ষ এম হেমায়েত উদ্দিন সিকদার। প্রাণবন্ত ক্রীড়া আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের সাবেক উপাধ্যক্ষ কর্নেল (অব.) জিল্লুল মজিদ, পিএসসি।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের উপদেষ্টা কর্নেল (অব.) নুরন নবী, স্কুলের নির্বাহী অধ্যক্ষ রিফাত নবী আলম, কলেজের উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, উপাধ্যক্ষ প্রফেসর জহিরুল হক এবং পরিবহন পরিচালক মেজর (অব.) সিরাজ।

দিনব্যাপী আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা দৌড়, দলীয় খেলাসহ নানা ইভেন্টে অংশগ্রহণ করে নিজেদের সক্ষমতা, আত্মবিশ্বাস ও দলগত চেতনার পরিচয় দেয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শিক্ষায় তিন অগ্রাধিকার ঘোষণা মন্ত্রী মিলনের

‎এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা

শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

পাঠ্যক্রম পর্যালোচনাসহ তিন অগ্রাধিকার ঘোষণা শিক্ষামন্ত্রীর

শিক্ষা নিয়ে রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শিক্ষাব্যবস্থা হবে বিশ্বমানের, পড়তে আসবে বিদেশিরাও: শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সঠিক দিকনির্দেশনায় জীবন ও সমাজ বদলের প্রেরণা

লাইভ লার্নিংয়ে সাফল্যের ৪ টিপস

ইউল্যাবের নতুন উপাচার্য সামসাদ মর্তূজা