হোম > শিক্ষা

ঢাবির হলে জোর করে ওঠা শিক্ষার্থীদের শোকজ করার সুপারিশ

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি আবাসিক হলে জোর করে উঠে পড়েছেন শিক্ষার্থীরা। ‘শৃঙ্খলাভঙ্গ’ করে যারা হলে উঠেছেন তাঁদের এবার কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সুপারিশ করেছে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি। সেই সঙ্গে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠনেরও সুপারিশ করা হয়েছে।

আজ শনিবার প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সংবাদমাধ্যমকে বলেন, শৃঙ্খলা পরিপন্থী কোনো বিষয় বিশ্ববিদ্যালয় বরদাশত করে না। শৃঙ্খলা এবং স্বাস্থ্য সুরক্ষা এগুলো আমাদের অগ্রাধিকারে আছে।

গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ও ড. মুহম্মদ শহীদুল্লাহ হল শতাধিক আবাসিক শিক্ষার্থী জোর করে উঠে যায়। হল প্রশাসন তাদের চলে যেতে অনুরোধ করলেও সে অনুরোধকে পাত্তা দেয়নি শিক্ষার্থীরা। পরে হল ছাত্র প্রতিনিধির সঙ্গে কথা বলে তাদের বোঝাতেও ব্যর্থ হয় হল প্রশাসন। 

শিক্ষার্থীরা বলছেন, প্রশাসন তাঁদের সঙ্গে অভিভাবকসুলভ আচরণ করেননি। পাঁচ দিনের জন্য যেন আমাদের সম্পূর্ণ বাসা বাড়া দিতে না হয় সে জন্য আমাদের দাবি ছিল, এক তারিখ থেকে হল খোলার। কিন্তু প্রশাসন আমাদের দাবির প্রতি কর্ণপাত না করেই এমন তারিখে হল খোলার সিদ্ধান্ত নিয়েছে যেটি অযৌক্তিক। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই আমরা বাধ্য হয়ে হলে উঠেছি।

বাজেটে স্বচ্ছতা, শিক্ষার্থীদের কল্যাণ ও গবেষণায় বরাদ্দের দাবি ছাত্র ইউনিয়নের

আধুনিক জ্ঞান, নৈতিক শিক্ষা ও দেশপ্রেমে সমৃদ্ধ প্রজন্মই দেশের উন্নয়নের চালিকাশক্তি: সুলতান সালাউদ্দিন টুকু

শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া টাকার অপচয় সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী

ডিআইইউ সাংবাদিক সমিতির সভাপতি খায়ের, সম্পাদক নুর

‎লক্ষাধিক শিক্ষক নিয়োগের পরিকল্পনা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ

মিসরের হেলওয়ান বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সুযোগ

শিক্ষা বোর্ড চেয়ারম্যানের পরামর্শ: আত্মবিশ্বাস রাখো, তুমি পারবে

সামার সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানাল সাউথইস্ট ইউনিভার্সিটি

ইউআইইউ স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের উদ্যোগে ‘নেক্সাস সেমিনার সিরিজ’