হোম > শিক্ষা

কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.৮৬ শতাংশ, মেয়েরা এগিয়ে

কুমিল্লা প্রতিনিধি  

ফলাফল ঘোষণা করছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলাম।

কুমিল্লা শিক্ষা বোর্ডে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের ফলাফলে পাসের হার দাঁড়িয়েছে ৪৮ দশমিক ৮৬ শতাংশ। ছেলেদের তুলনায় মেয়েরা ফলাফলে এগিয়ে রয়েছেন পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে ৯৯ হাজার ৫৭৬ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৪২ হাজার ৫২ ছেলে এবং ৫৭ হাজার ৫২৪ জন মেয়ে। তাঁদের মধ্যে ৪৮ হাজার ৬৫৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

মেয়েদের মধ্যে পাস করেছেন ৩০ হাজার ৭০১, যা অংশগ্রহণকারীদের ৫৩ দশমিক ৩৭ শতাংশ। অপর দিকে ছেলেদের মধ্যে পাস করেছেন ১৭ হাজার ৯৫৬ জন, পাসের হার ৪২ দশমিক ৭০ শতাংশ।

এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে ২ হাজার ৭০৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। এর মধ্যে ১ হাজার ৭৪৯ জন মেয়ে ও ৯৫৮ জন ছেলে শিক্ষার্থী। মেয়েদের ফলাফলে এই ব্যবধান তাঁদের একাডেমিক সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে বলে মন্তব্য করেন বোর্ডের চেয়ারম্যান।

অধ্যাপক মো. শামছুল ইসলাম বলেন, ‘মেয়েদের ধারাবাহিক সাফল্য আমাদের জন্য গর্বের বিষয়। এই ফলাফল তাদের পরিশ্রম, অধ্যবসায় ও পরিবার-প্রতিষ্ঠানের যৌথ প্রচেষ্টার ফসল।’ তিনি আরও জানান, এবারের পরীক্ষায় বোর্ডের অধিভুক্ত পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। অন্যদিকে ৯টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি।

ফলাফল প্রকাশের সময় কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রধান কার্যালয়ে উপস্থিত ছিলেন বোর্ড সচিবসহ অন্য কর্মকর্তারা।

পিবিপ্রবিতে গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ে অর্থায়িত বৃত্তি

ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগেই পরিচ্ছন্নতা অভিযানের নির্দেশ

সব বোর্ডে এইচএসসি পরীক্ষা হবে অভিন্ন প্রশ্নপত্রে

এসএসসি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বাধ্যতামূলক

২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা

২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষার বিষয় কমানোর কথা ভাবছে সরকার

বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই নিশ্চিত করতে ইউজিসির নির্দেশনা

শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ফুটবল–ক্রিকেটসহ ৭ খেলা

‎প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল