হোম > শিক্ষা

বেরোবির পরীক্ষার তারিখ পরিবর্তন

প্রতিনিধি, রংপুর 

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আগামী ২০ আগস্টের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। ওই দিনের পরীক্ষাগুলো ২৩ আগস্ট অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আলী এই তথ্য নিশ্চিত করেন।

মোহাম্মদ আলী জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিন কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

সভার সিদ্ধান্ত অনুযায়ী, পবিত্র আশুরা উপলক্ষে পূর্বঘোষিত ১৯ আগস্ট তারিখের পরিবর্তে ২০ আগস্ট তারিখে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে আগামী শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের অনলাইনে চলমান পরীক্ষাগুলো বন্ধ থাকবে। এগুলো শুক্রবারের পরিবর্তে সোমবার (২৩ আগস্ট) অনুষ্ঠিত হবে। এ ছাড়া অন্যান্য পরীক্ষার পূর্ব ঘোষিত তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

হাসপাতাল থেকে ফের সার্কিট হাউসে চুয়েট ভিসি, শাটডাউনে ফাঁকা ক্যাম্পাস

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

জগন্নাথ হল ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে ঢাবিতে শোক দিবস

সৌদি আরবে এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন ইবি শিক্ষার্থী

নোট-গাইডই কি যথেষ্ট

টরন্টো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি: ১০ কোটি ডলারের বৃত্তি

জবি ক্যাম্পাসে পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশ প্রশাসনের

ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সব তথ্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর

বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি যেমন হওয়া উচিত

ইউরোপে উচ্চশিক্ষা: সিইইউতে বৃত্তির সুযোগ