হোম > শিক্ষা > ক্যাম্পাস

জবিতে রমজানে ক্লাস অনলাইনে, পরীক্ষা সশরীরে

জবি প্রতিনিধি 

ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) রমজান মাসের করা রুটিন অনুযায়ী সকল ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে সেমিস্টার ও মিডটার্ম পরীক্ষা সশরীরে ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সিদ্ধান্তে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগামী ৯ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত সকল ইনস্টিটিউট ও বিভাগে ক্লাস রুটিন অনুযায়ী অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে। এ ছাড়া প্রত্যেক ইনস্টিটিউট ও বিভাগের পরীক্ষার রুটিন অনুযায়ী সশরীরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা ও মিডটার্ম পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ‘শিক্ষার্থীদের দাবি ও ডিন, চেয়ারম্যানদের সভার সিদ্ধান্ত অনুযায়ী আমরা রমজানে ক্লাস অনলাইনে নেব।’

শিক্ষায় তিন অগ্রাধিকার ঘোষণা মন্ত্রী মিলনের

‎এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা

শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

পাঠ্যক্রম পর্যালোচনাসহ তিন অগ্রাধিকার ঘোষণা শিক্ষামন্ত্রীর

শিক্ষা নিয়ে রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শিক্ষাব্যবস্থা হবে বিশ্বমানের, পড়তে আসবে বিদেশিরাও: শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সঠিক দিকনির্দেশনায় জীবন ও সমাজ বদলের প্রেরণা

লাইভ লার্নিংয়ে সাফল্যের ৪ টিপস

ইউল্যাবের নতুন উপাচার্য সামসাদ মর্তূজা