হোম > শিক্ষা

ঢাবির ৫ ভবনে তালা: পাঁচ নিরাপত্তা প্রহরী সাময়িক বরখাস্ত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচটি ভবনে তালা ঝোলানোর পর দায়িত্বে অবহেলার অভিযোগে পাঁচ নিরাপত্তা প্রহরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

বরখাস্ত করা নিরাপত্তা প্রহরীরা হলেন মো. শাহ আলম (আইইআর), মো. সেলিম (আইইআর), মো. সংগ্রাম হোসেন (চারুকলা অনুষদের মাঝের গেট), মো. সফিকুল ইসলাম (পুষ্টি ও খাদ্যবিজ্ঞান) ও মো. আলী আহমেদ (কার্জন হলের পেছনের গেট)।

জনসংযোগ থেকে পাঠানো বার্তায় বলা হয়, গত মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত নিজ নিজ কর্মস্থলে নিরাপত্তা প্রহরার দায়িত্বে ছিলেন। সে সময় প্রক্টরিয়াল সিকিউরিটি মোবাইল টিম সংশ্লিষ্ট নিরাপত্তা প্রহরীদের কর্মস্থল পরিদর্শনে গেলে তাঁদের কাজে অবহেলার বিষয়টি পরিলক্ষিত হয়। সে জন্য দায়িত্বে অবহেলার কারণে ঢাবির পাঁচজন নিরাপত্তা প্রহরীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এর আগে মঙ্গলবার ঢাবির পাঁচটি স্থাপনার মূল ফটকে তালা ঝোলানো হয়েছিল। তালার ওপর লেখা ছিল ‘লকডাউন, বিএসএল’। রাত ৩টা ৩৭ মিনিটে চারুকলা অনুষদ, হাইকোর্টসংলগ্ন কার্জন হল গেট, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটসহ পাঁচটি একাডেমিক স্থাপনায় তালা ঝোলানো হয় বলে জানা যায়। প্রায় এক ঘণ্টা পর ৪টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় প্রশাসন তালা খুলে ফেলে। এ বিষয়ে সংশ্লিষ্টরা জানিয়েছিলেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে হবে শিক্ষা মেলা, থাকছে যে সব শর্ত

বার্ষিক পরীক্ষার সময় নতুন বই হাতে পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

ইবি পাঠকবন্ধুর সভাপতি আরমান, সম্পাদক মাহিম

নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা: শিক্ষার্থী ভিসার আবেদন নিয়ে নিউজিল্যান্ডের নতুন পরামর্শ

প্রশ্নের ধরন বুঝে উত্তর করো

আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় প্রযুক্তিতে নির্ভরের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

গবেষণায় নতুন সম্ভাবনা দেখাচ্ছে হাবিপ্রবি

উচ্চশিক্ষার স্বপ্ন যখন জার্মানি: সেরা ৬ বিশ্ববিদ্যালয় সম্পর্কে জেনে নিন

সামিরার যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন জয়

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার