হোম > শিক্ষা > ক্যাম্পাস

এইউবির মঞ্চে শেক্‌সপিয়ারের অমর চরিত্র

সামসুন্নাহার পিংকি

সাহিত্যের চরিত্র যখন বইয়ের পাতা ছেড়ে মঞ্চস্থ হয়, তখন তা শুধু অভিনয় নয়, হয়ে ওঠে এক জীবন্ত অভিজ্ঞতা। সেই আবহই তৈরি হয়েছিল এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইংরেজি বিভাগের আয়োজিত ড্রামা স্যাম্পলারে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ৩০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হয় এই আয়োজন।

অনুষ্ঠানে উইলিয়াম শেক্‌সপিয়ারের বিখ্যাত ট্র্যাজেডি ও রোমান্টিক নাটকের নির্বাচিত অংশ মঞ্চস্থ করা হয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত অভিনয় মিলনায়তনকে উচ্ছ্বাসে পূর্ণ করে তোলে। চার শতাব্দী আগে রচিত হলেও শেক্‌সপিয়ারের নাটক আজও সমান প্রাসঙ্গিক। মানুষের ভালোবাসা, ঈর্ষা, ক্ষমতার লোভ ও মানসিক দ্বন্দ্বকে তিনি এমন গভীরতায় তুলে ধরেছেন, যা সময় পেরিয়েও দর্শকহৃদয়ে অনুরণন তোলে। এই আয়োজনে তাঁর একাধিক নাটক মঞ্চস্থ হয়।

এগুলোর মধ্যে রয়েছে কিং লিয়ার, টুয়েলফথ নাইট, অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, রোমিও অ্যান্ড জুলিয়েট, ওথেলো, হ্যামলেট ও ম্যাকবেথ। এর মধ্যে কিং লিয়ার নাটকে লিয়ার চরিত্রে অভিনয় করেন মাজিদ আহনাফ খান। তাঁর তিন কন্যার ভূমিকায় ছিলেন ফিজা জান্নাত, সুলতানা লিজা ও মরিয়ম। ‘টুয়েলফথ নাইট’-এ ভায়োলার চরিত্রে সামসুন্নাহার পিংকি এবং অরসিনোর ভূমিকায় মোহাম্মদ ফরহাদ। অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা নাটকে মার্ক অ্যান্টনি চরিত্রে হাদিউল ইসলাম এবং ক্লিওপেট্রা চরিত্রে ইসরাত জাহান এম্মা।

রোমিও অ্যান্ড জুলিয়েটে রোমিও চরিত্রে তৌহিদুর ইসলাম রাব্বি এবং জুলিয়েট চরিত্রে সাথী। ওথেলো নাটকে ওথেলো চরিত্রে জালাল উদ্দিন রুমি এবং ডেসডেমোনা চরিত্রে তাবাসসুম। হ্যামলেটে হ্যামলেট চরিত্রে কবির হোসেন এবং ওফেলিয়া চরিত্রে তাহসিনা হক অভিনয় করেন। মানসিক দ্বন্দ্ব ও বেদনার গভীর প্রকাশ দর্শকদের স্পর্শ করে। ম্যাকবেথে ম্যাকবেথ চরিত্রে মেহেদী হাসান হৃদয় এবং লেডি ম্যাকবেথ চরিত্রে অঞ্জুম অপোলা অভিনয় করেন।

আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য

ধারাবাহিক অনুশীলনে গড়ে ওঠে গবেষণার শক্ত ভিত: ড. মোহাম্মদ সাগর হোসেন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি পাঠকবন্ধুর শ্রদ্ধা

ঋতুর কণ্ঠে উজ্জ্বল সম্ভাবনা

কানাডায় সম্পূর্ণ অর্থায়িত সরকারি বৃত্তির সুযোগ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ফি পরিশোধ এখন অনলাইনে, নগদ লেনদেন নিষিদ্ধ

বিইউপিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

শিক্ষায় তিন অগ্রাধিকার ঘোষণা মন্ত্রী মিলনের

‎এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা

শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ