হোম > শিক্ষা

খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু

শিক্ষা ডেস্ক

ছবি: সংগৃহীত

২০২৪-২৫ শিক্ষাবর্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন ১০ জানুয়ারি থেকে শুরু হয়েছে। আবেদনের কার্যক্রম চলবে ১০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি ঢাকা ও রাজশাহীতে অনুষ্ঠিত হবে। ভর্তির বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের জন্য আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। ‘ডি’ ইউনিটের জন্য আবেদনের ফি ৭০০ টাকা। স্থাপত্য ও চারুকলায় ভর্তির জন্য আবেদনকারীদের অতিরিক্ত ২০০ টাকা ফি দিতে হবে।

আবেদনপ্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পরীক্ষার আগে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) ডাউনলোড করা যাবে। আবেদনসংক্রান্ত নিয়মকানুন এবং ফি প্রদানের বিস্তারিত নির্দেশনা খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। ‘সি’ ইউনিট ও ‘ডি’ ইউনিটের পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ এপ্রিল। ‘এ’ ইউনিট ও ‘বি’ ইউনিটের পরীক্ষা ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে।

শিক্ষায় তিন অগ্রাধিকার ঘোষণা মন্ত্রী মিলনের

‎এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা

শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

পাঠ্যক্রম পর্যালোচনাসহ তিন অগ্রাধিকার ঘোষণা শিক্ষামন্ত্রীর

শিক্ষা নিয়ে রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শিক্ষাব্যবস্থা হবে বিশ্বমানের, পড়তে আসবে বিদেশিরাও: শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সঠিক দিকনির্দেশনায় জীবন ও সমাজ বদলের প্রেরণা

লাইভ লার্নিংয়ে সাফল্যের ৪ টিপস

ইউল্যাবের নতুন উপাচার্য সামসাদ মর্তূজা