হোম > শিক্ষা

ভর্তি পরীক্ষার শিফটভিত্তিক ফলাফল দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

  জবি প্রতিনিধি

র্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপাচার্য। ছবি: আজকের পত্রিকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষের বিভিন্ন ইউনিটে ভর্তি পরীক্ষার ফলাফল শিফটভিত্তিক করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।

আজ শুক্রবার সামাজিক বিজ্ঞান অনুষদের (ডি ইউনিট) ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের উপাচার্য এ কথা বলেন।

উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ‘যেহেতু এবার আমাদের প্রতিটি ইউনিটে শিফট ভিত্তিক পরীক্ষা হচ্ছে, সে ক্ষেত্রে ফলাফলও প্রতি শিফটে আলাদা করে দেওয়া হবে। ফলাফল প্রতি শিফটে উপস্থিতির সমানুপাতিক হারে আলাদা করে প্রকাশ করা হবে।’

উপাচার্য রেজাউল করিম আরও বলেন, ‘আজকে সাড়ে ৯টা থেকে খুবই শান্তিপূর্ণভাবে “ডি” ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। আশা করছি ৮৫–৯০ শতাংশ উপস্থিতি থাকতে পারে।’

ফলাফল প্রকাশের সময়ের বিষয়ে উপাচার্য বলেন, ‘আমরা চেষ্টা করব দ্রুততম সময়ে ফলাফল দিয়ে অতি দ্রুত ভর্তি নিয়ে ক্লাস শুরু করার। আমরা পরীক্ষার ১৫ দিন বা ২ সপ্তাহের মধ্যে ফলাফল ঘোষণার চেষ্টা করব।’

উল্লেখ্য, ২০২৪–২৫ শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদের (ডি ইউনিট) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এবার ডি ইউনিটে ৫৯০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা দিচ্ছেন ২৪ হাজার ৯৩৯ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৪২ জন।

শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। ছবি: আজকের পত্রিকা

আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে (আইইআর) সকাল ৯টা ৩০ মিনিট থেকে প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। ‘ডি’ ইউনিটের পরীক্ষা দুই শিফটে নেওয়া হচ্ছে। দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকেল ৩টা ৩০ থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিষয়গুলো হলো—বাংলা, ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা ও সাধারণ জ্ঞান।

শিক্ষায় তিন অগ্রাধিকার ঘোষণা মন্ত্রী মিলনের

‎এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা

শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

পাঠ্যক্রম পর্যালোচনাসহ তিন অগ্রাধিকার ঘোষণা শিক্ষামন্ত্রীর

শিক্ষা নিয়ে রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শিক্ষাব্যবস্থা হবে বিশ্বমানের, পড়তে আসবে বিদেশিরাও: শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সঠিক দিকনির্দেশনায় জীবন ও সমাজ বদলের প্রেরণা

লাইভ লার্নিংয়ে সাফল্যের ৪ টিপস

ইউল্যাবের নতুন উপাচার্য সামসাদ মর্তূজা