হোম > অপরাধ > সিলেট

বানিয়াচংয়ে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার 

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচংয়ে স্ত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগে স্বামী রুবেল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, রুবেল মিয়া এবং স্ত্রী রিমা বেগমের মধ্যে অনেক দিন ধরে ঝগড়া-বিবাদ চলছিল। দুজনের মধ্যে মনোমালিন্য থাকায় স্ত্রী রিমা বেগম উপজেলার অন্তর্ভুক্ত খাগাউরা ইউপির সাদকপুরে ১ বছর ধরে পিতার বাড়িতে বসবাস করছেন। গতকাল শুক্রবার আসামি রুবেল মিয়া শ্বশুর বাড়িতে এসে ঝগড়া-বিবাদ শুরু করেন। একপর্যায়ে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। 

এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন আজকের পত্রিকাকে বলেন, আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন।

সিলেটে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ বিক্রি, ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা

জৈন্তাপুরে অটোরিকশা থেকে ৯৬ বোতল মদ উদ্ধার, চালক আটক

ট্রাকে কলাপাতার নিচে মিলল ৬৮৮ বোতল মদ-ফেনসিডিল ও ৪০০ পিস ইয়াবা, আটক ৩

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় তিন মাসের শিশুসহ দুজন নিহত, আহত ৫

ভারত সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ২৬ ঘণ্টা পর ফিরল লাশ

সিলেটে উদ্ভিদের হাসপাতাল ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’ চালু

চার দিনে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু

সিলেটে হাসপাতালের ভেতরে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

চিকিৎসকদের প্রাইভেট ফি নির্ধারণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক