হোম > অপরাধ > সিলেট

যায় হাঁসের বাচ্চা, আসে মাদক 

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সিন্দুরখান সীমান্ত দিয়ে পাচারের সময় ৩৮০টি হাঁসের বাচ্চা ও ৯ বোতল মদসহ হ‌ুমায়ূন মিয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁকে গ্রেপ্তার করেন বিজিবি ৫৫ ব্যাটালিয়নের সিন্দুরখান বিওপির সদস্যরা। এ সময় অপর এক সদস্য পালিয়ে যান। 

গ্রেপ্তারকৃত হ‌ুমায়ূন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঢলমণ্ডল গ্রামের বাসিন্দা। 

জানা যায়, মৌলভীবাজারের শ্রীমঙ্গল সিন্দুরখান সীমান্ত দিয়ে ভারতে পাচার করা হয় হাঁসের ছানা এবং বিনিময়ে মদ, ফেনসিডিল ও ইয়াবা দেশে আসে। আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গলের সিন্দুরখান সীমান্তের লালটিলা এলাকায় অভিযান চালিয়ে ৩৮০টি হাঁসের বাচ্চা ও ৯ বোতল মদসহ হ‌ুমায়ূন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চক্রের অপর সদস্য ফোরকান মিয়া পালিয়ে যান। তবে পালিয়ে যাওয়ার সময় তাঁর ব্যবহৃত মোবাইলটি পড়ে গেলে তা জব্দ করা হয়। পরে বিকেলে ৫টার দিকে জব্দকৃত হাঁসের ছানা, মদ ও আসামিকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়। 

বিজিবি সিন্দুরখান ক্যাম্পের কমান্ডার সুবেদার মো. তোফাজ্জল হোসেন বলেন, একটি চক্র গোপনে প্রায়ই এ ধরনের আদান প্রদান করে আসছিল। আজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৮০টি হাঁসের বাচ্চা ও ৯ বোতল মদসহ হ‌ুমায়ূন মিয়াকে গ্রেপ্তার করা হয়। 

শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ (তদন্ত) হ‌ুমায়ূন কবির বলেন, এ বিষয়ে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হাঁসের বাচ্চা নিলামে বিক্রি করা হবে।

রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুই কনস্টেবলের যাবজ্জীবন

সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২

সিলেটে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে আটক ৫

সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশকনিধন অভিযান

সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের দুই কর্মী আটক

তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী

নানা অনিয়মে সিলেটের একটি মসলার কারখানাকে জরিমানা

পুকুর নিয়ে বিরোধে হামলায় প্রাণ গেল যুবকের

জৈন্তাপুরে কলেজের পাশ থেকে ফেরিওয়ালার মরদেহ উদ্ধার

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্সে মিলল ৮৮ লাখ ৬৫ হাজার টাকা