হোম > অপরাধ > সিলেট

নেশার টাকার জন্য বাবা-মাকে মারধর, ছেলের ১৪ মাসের কারাদণ্ড

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জে বাবা-মাকে মারধর করায় জাহাঙ্গীর মিয়া (১৯) নামে এক যুবককে ১৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট। আজ সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর মিয়া নবীগঞ্জ সদর ইউনিয়নের দত্তগ্রামের মাফু মিয়ার ছেলে। 

জানা যায়, নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দত্তগ্রামের জাহাঙ্গীর মিয়া প্রায়ই নেশার টাকার জন্য বাবা-মাকে মারধর করত। আজ দুপুরে পুনরায় তাঁদের মারধর করেন জাহাঙ্গীর। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিনের নেতৃত্বে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাহাঙ্গীরকে আটক করেন। পরে মোবাইল কোর্ট পরিচালনা করা হলে বাবা-মাকে মারধরের দায় স্বীকার করেন জাহাঙ্গীর। তাঁকে মোবাইল কোর্টের দণ্ডবিধি ১৮৬০ এর ৩৫৫ ধারায় ১৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিষয়টি নিশ্চিত করেছেন। 

গাছের সঙ্গে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কা, ঝরল তিন কিশোরের প্রাণ

ম্যানচেস্টার-সিলেট সরাসরি ফ্লাইট পুনরায় চালু

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সিলেটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল

সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা আজ, মৃদু তাপপ্রবাহে নাকাল জনজীবন

টানা ২৩ বছর নামাজের আহ্বান, মুয়াজ্জিনকে রাজকীয় বিদায় জানালেন এলাকাবাসী

সাদাপাথরে গোসল করতে নেমে নিখোঁজ, ১৮ ঘণ্টা পর চিকিৎসকের মরদেহ উদ্ধার

ইউপি চেয়ারম্যানের মাদক সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে বাগ্‌বিতণ্ডার জের, ভাইয়ের হাতে ভাই খুন

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ দেশে, যৌথ জানাজা শেষে দাফন

সিলেটে চুরি হওয়া ৬৮ ফোন উদ্ধারের পর মালিকদের কাছে হস্তান্তর