হোম > অপরাধ > রাজশাহী

ছুরিকাঘাত আহত তরুণের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুরে ছুরিকাঘাতের দুদিন পর আল আমিন (২১) নামের এক তরুণের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। 

নিহত তরুণ উপজেলার আশেকপুর ইউনিয়নের শাকপালা দক্ষিনপাড়া গ্রামের নজরুল ইসলাম প্রামানিকের ছেলে। একই ঘটনায় আহত আরেক যুবক ফয়সাল (২২) একই হাসপাতালে চিকিৎসাধীন। তিনি একই এলাকার শেখ মনিরের ছেলে। 

সন্ত্রাসীরা তাঁর বুকের বাম পাঁজরে ছুরিকাঘাত করেছিল। 

এর আগে গত মঙ্গলবার রাত ১০টার দিকে বাড়ির অদূরে বয়রাদিঘী দ্বিতীয়তলা জামে মসজিদের সামনে আল আমিনকে ছুরিকাঘাত এবং ফয়সালকে মেরে হাত ভেঙে দেয় সন্ত্রাসীরা। 

আহত ফয়সালের মা খুলি বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার আল আমিন ও ফয়সালকে মারে সন্ত্রাসীরা। তবে ভয়ে আমরা থানায় জানাই নাই। ফয়সালের হাত ভেঙে দিয়েছে। তার অবস্থাও ভালো না। সে হাসপাতালে চিকিৎসাধীন।’ 

নিহতের বাবা নজরুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার রাতে আমার ছেলে আল আমিনকে ছুরিকাঘাত করে। এরপর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ তাঁর মৃত্যু হয়। কারা এবং কেন হত্যা করেছে তা আমি বলতে পারব না।’ 

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘ছুরিকাঘাতের ঘটনা আমাদের কেউ জানায়নি। মারা যাওয়ার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছি। নিহতের পরিবার থেকে এখনো থানায় আসেনি। মামলা হয়নি। জড়িতদের ধরতে পুলিশ মাঠে কাজ শুরু করেছে।’

কারাগারে থেকেও যুবলীগের মিছিলে!

২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

রাজশাহীতে গরুচোর চক্রের অন্যতম সদস্য গ্রেপ্তার

জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছেন প্রধানমন্ত্রী: মিনু

রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ২০ অক্টোবর

ভারত বিগত দিনের চিন্তা-চেতনা থেকে বের হয়ে বাংলাদেশের বন্ধু হবে, আশা প্রতিমন্ত্রীর

১০ দিনেও রাবি সাংবাদিকদের ওপর হামলাকারী কেউ গ্রেপ্তার হয়নি

সেনাসদস্য পরিচয়ে জাল টাকা দিয়ে সোনার চেইন আত্মসাৎ, গ্রেপ্তার ২