হোম > অপরাধ > রাজশাহী

উপবৃত্তির টাকা দেওয়ার কথা বলে এসএমএস পাঠাচ্ছে একটি চক্র

প্রতিনিধি, নন্দীগ্রাম (বগুড়া) 

‘প্রিয় স্টুডেন্ট, তোমাদের উপবৃত্তির টাকা দেওয়া হচ্ছে ৪২০০ টাকা। যোগাযোগ: ০১৮১৯১৩৭২৫২।’ বগুড়ার নন্দীগ্রামে এমন তথ্য দিয়ে অনেকের সেলফোনে এসএমএস পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার ৯ সেপ্টেম্বর পৌর এলাকার জুথী রানীর মোবাইলে এসএমএস দেওয়া হয়। এরপর যেই নম্বর থেকে এসএমএসটি এসেছে সেই নম্বরে যোগাযোগ করার চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। 

একই রকম এসএমএস পেয়েছেন পৌর এলাকার কুবির চন্দ্র। তিনি বলেন, ‘এমন মেসেজ আমার মোবাইলেও এসেছিল। তবে নম্বর আলাদা ছিল। পরে আমি জেনেছি এমন এসএমএস অনেকের মোবাইলফোনে এসেছে।’ 

খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষার্থীদের যাদের ব্যাংক হিসাব দেওয়া আছে তাদের উপবৃত্তি টাকা সরাসরি সেই হিসাবে জমা হয়। আর যাদের ব্যাংক হিসাব নেই তাদের টাকা মোবাইল ফিন্যান্সিয়াল সেবা (বিকাশ, নগদ, রকেট) ইত্যাদি নম্বরে পাঠানো হয়। সরাসরি কোনো মোবাইল নম্বর থেকে এভাবে কল বা এসএমএস পাঠানো হয় না। 
 
নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম জানান, এমন মেসেজের কথা শুনেছি। আমার মনে হয় প্রতারণার উদ্দেশ্যেই এমন মেসেজ পাঠানো হচ্ছে। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক সরকার বলেন, এগুলো ভুয়া এসএমএস। যাদের টাকা আসবে এমনিতেই চলে আসবে। কোনো ধরনের মেসেজ পাঠানো হবে না। এ ধরনের এসএমএসের খপ্পরে পড়ে প্রতারিত না হওয়ার পরামর্শ দেন তিনি।

এইচএসসির ফল: গ্রামের অধিকাংশ কলেজ পিছিয়ে

দুই মাস পেছালে আজীবনে রাকসু নির্বাচন হবে না: আম্মার

সৌদিতে অগ্নিকাণ্ড: স্বপ্ন ফিরল কফিনবন্দী হয়ে

বরেন্দ্র অঞ্চল রক্ষায় আট দফা অঙ্গীকার

পরীক্ষকের বাসায় গিয়ে খাতায় লেখা সেই পরীক্ষার্থীর ফল স্থগিত

এ বছরই চালু হচ্ছে পাঁচটি শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

রাজশাহী বোর্ডে এইচএসসির পাসের হার ৪৫.০৬ শতাংশ

নাটোরের গুরুদাসপুর: বাবা এমপি, ছেলেরা বেপরোয়া

রাজশাহীতে শিশু থিয়েটারের ৩৪তম বর্ষপূর্তি উৎসব