হোম > অপরাধ > রাজশাহী

চাচাতো ভাইয়ের আঘাতে বোন নিহত

প্রতিনিধি, পাবনা

পাবনার ফরিদপুরে তুচ্ছ ঘটনার জেরে চাচাতো ভাই মোকলেছ আলীর (৩০) আঘাতে বোন পারুল খাতুন (২৫) নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে উপজেলার দিঘুলিয়া দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত চাচাতো ভাই পালাতক রয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন ফরিদপুর থানার ওসি মাসুদ রানা।

নিহত পারুল ওই গ্রামের আজেদুল ইসলামের স্ত্রী। অভিযুক্ত চাচাতো ভাই মোকলেছ আলী একই গ্রামের আজিবর হোসেনের ছেলে। 

পরিবারের বরাত দিয়ে ফরিদপুর থানার ওসি মাসুদ রানা বলেন, বাড়ির ছোট বাচ্চাদের খেলাধুলা ও মারামারি নিয়ে ওই দিন সকালে মোকলেছ ও পারুলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ মোকলেছ কাঠের বাটাম দিয়ে পারুল খাতুনকে মাথায় আঘাতসহ বেধড়ক মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় পারুলকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে দুপুর ১২টার দিকে পারুলের মৃত্যু হয়।

ওসি মাসুদ আরও জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের স্বামী আজেদুল ইসলাম বাদী হয়ে অভিযুক্ত মোকলেছসহ তিনজনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। ঘটনার পর থেকে চাচাতো ভাই মোকলেছ পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। 

রাজশাহীতে এসআরবি সদস্যের মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত

রাজশাহীতে বৃহস্পতিবার থেকে শুরু বিভাগীয় বইমেলা, থাকছে ২৯টি স্টল

রাজশাহীতে সাঁওতাল শিশুদের মাতৃভাষায় শিক্ষা দেখে মুগ্ধ নরওয়ের প্রতিনিধিদল

গোদাগাড়ীতে পদ্মার তীর থেকে ২ কেজি হেরোইন উদ্ধার

রাকসুর মেয়াদ শেষ, ভোট কবে ঠিক নেই

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ৪৩ পরিবার পেল ক্ষতিপূরণ

রাজশাহীতে ক্যারম খেলা নিয়ে তরুণ হত্যা, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন

গোসলের ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ বলা শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা চায় কলেজ কর্তৃপক্ষ