হোম > অপরাধ > রাজশাহী

সোনামসজিদ স্থলবন্দরে ভারতে পাচারের সময় ১৭ কেজি ইলিশসহ ট্রাকচালক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর থেকে ভারতে পাচারের সময় সাড়ে ১৭ কেজি ইলিশসহ অলক মণ্ডল (২২) নামের এক ট্রাকচালককে গ্রেপ্তার করেছে বিজিবি। আজ সোমবার সকালে তাঁকে গ্রেপ্তারের ঘটনা ঘটে। 

অলক মণ্ডল ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার ইংলিশ বাজার থানার কাঞ্চান্টার টিয়াকাঠি গ্রামের রনজিৎ মণ্ডলের ছেলে। পেশায় তিনি ট্রাক চালক। গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। 

গোলাম কিবরিয়া জানান, ইলিশ মাছ পাচারের তথ্যের ভিত্তিতে ভারতে প্রবেশের সময় একটি ট্রাক তল্লাশি করা হয়। এ সময় ১৭ কেজি ৬০০ গ্রাম ইলিশ মাছসহ ট্রাকের চালক অলক মণ্ডলকে আটক করা হয়। পরে তাঁকে ট্রাকসহ শিবগঞ্জ থানা-পুলিশের কাছে মামলা দায়ের করে সোপর্দ করা হয়েছে। 

ওসি বলেন, বিজিবির দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ভারতীয় ট্রাকচালক অলক মণ্ডলকে আদালতে পাঠানো হয়েছে।

ভারত বিগত দিনের চিন্তা-চেতনা থেকে বের হয়ে বাংলাদেশের বন্ধু হবে, আশা প্রতিমন্ত্রীর

১০ দিনেও রাবি সাংবাদিকদের ওপর হামলাকারী কেউ গ্রেপ্তার হয়নি

সেনাসদস্য পরিচয়ে জাল টাকা দিয়ে সোনার চেইন আত্মসাৎ, গ্রেপ্তার ২

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী

বাঘায় মাদক সেবন ও বিক্রির দায়ে এক দম্পতিসহ ৩ জনের কারাদণ্ড

গোদাগাড়ী ইউএনও অফিসে তালা ঝোলানোর ঘটনায় মামলা

রবীন্দ্রসংগীত ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’

বাড়িতে একা থাকতেন বিধবা, ঘর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

উন্নয়নের ভোগান্তিতে রাজশাহী

জমি নিয়ে বিরোধে ২ চাচাতো ভাইয়ের মারামারিতে ১ জন নিহত