হোম > সারা দেশ > রাজশাহী

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

রাবি প্রতিনিধি  

ড. সৈয়দ মোহাম্মদ শামসুজ্জোহার কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যথাযোগ্য মর্যাদায় ‘জোহা দিবস’ পালিত হয়েছে। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ড. সৈয়দ মোহাম্মদ শামসুজ্জোহার কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দিবসটিকে জাতীয় শিক্ষক দিবস ঘোষণার দাবি জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ঊনসত্তরের গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের রক্ষা করতে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর ড. সৈয়দ মোহাম্মদ শামসুজ্জোহা পাকিস্তানি সেনাদের হাতে নির্মমভাবে নিহত হন। আজ ১৮ ফেব্রুয়ারি তাঁর ৫৭তম মৃত্যুবার্ষিকী।

আজ সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ড. শামসুজ্জোহার কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপাচার্য, উপ-উপাচার্যদ্বয় ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন শেষে এই মহান শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, শিক্ষক সমিতি, শিক্ষার্থী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো ড. জোহার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

শ্রদ্ধা নিবেদন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, ‘আমরা আমাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি যেন দিনটিকে সারা দেশে শিক্ষক দিবস হিসেবে মর্যাদা দেওয়া হয়। এ ছাড়া নতুন সরকারের উচ্চপর্যায় পর্যন্ত দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের দাবি জানাব।’

এর আগে গতকাল মঙ্গলবার রাত প্রথম প্রহরে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) পক্ষ থেকে ড. জোহার কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা

আসামির তালিকায় মৃত দুজন, নেই মূল হোতা দুলালের নাম

কুকুর জবাই করে খাসির মাংস বলে বিক্রির অভিযোগ

রাজশাহীতে দুর্বৃত্তের গুলিতে নিহত ১

বড়াইগ্রামে জামায়াত-বিএনপির সংঘর্ষ-গুলি, আহত ১০