হোম > অপরাধ > রাজশাহী

নন্দীগ্রামে শিশু ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গতকাল শুক্রবার ঢাকা জেলার সাভার ও গাজীপুর জেলার কোনাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বুড়ইল ইউনিয়নের বাবু হোসেনের ছেলে বাদল হোসেন (২৬) ও বুদ্ধি হোসেনের ছেলে বায়েজিদ হোসেন (১৯)। 

পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বেলা আনুমানিক সাড়ে ৩টার দিকে ঝড়ের সময় ৯ বছরের শিশুটি আম কুড়ানোর পর বাড়িতে ফিরছিল। এ সময় তিনজন মিলে শিশুটিকে একটি পুকুর পাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। ওই ঘটনায় তার মা বাদী হয়ে নন্দীগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। 

নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ইতিমধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামি সৌরভ হোসেনকে (১৯) গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সাইবার অপরাধ দমনে দক্ষতা বাড়ানোর আহ্বান আইজিপির

প্রাথমিক বৃত্তি পরীক্ষা: কেন্দ্রে পরীক্ষার্থী ২৩৮ সবার ফল ‘গায়েব’

বানেশ্বর হাট: আমের বাজার এখনো জমজমাট

রাজশাহীতে নারীকে কুপিয়ে মোবাইল ছিনতাই, গ্রেপ্তার ২

উত্তরাঞ্চলের আড়াই লাখ কৃষক পরিবারের ২২৫ কোটি টাকা ঋণ মওকুফ

আমের ঢলন প্রথা বাতিল শুধু মুখেই

২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল শুরু

ঘুমের ওষুধ মেশানো ডাব খেতে দেন তাঁরা, পরে হাতিয়ে নেন মালামাল-টাকাপয়সা

জুলাইয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া শিক্ষকদের তালিকা ভিসির কাছে দিল রাকসু

১৩ বছর পর রামেক হাসপাতালে বাড়ল ১০০ শয্যা, সরকারি স্বীকৃতি পেল আইসিইউ