হোম > অপরাধ > রাজশাহী

উল্লাপাড়ায় কোটি টাকার পলিথিন ব্যাগসহ ছয়জন আটক

প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৩৬ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগসহ ছয়জনকে আটক করেছে র‌্যাব-১২। এসময় পলিথিন ব্যাগ বহনকারী তিনটি ট্রাক জব্দ করা হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৯টায় র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মি. জন রানা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে বগুড়াগামী তিনটি ট্রাকে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের চালান যাওয়ার খবর পায়। পরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল এলাকা থেকে ট্রাকগুলো আটক করা হয়।

আটককৃত পলিথিন ব্যাগের বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।

সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন ও পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয় বগুড়ার সহকারী পরিচালক মাহথীর বিন মোহাম্মদের মাধ্যমে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ, ট্রাক ও আটকৃতদের পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

দুই মাস পেছালে আজীবনে রাকসু নির্বাচন হবে না: আম্মার

সৌদিতে অগ্নিকাণ্ড: স্বপ্ন ফিরল কফিনবন্দী হয়ে

বরেন্দ্র অঞ্চল রক্ষায় আট দফা অঙ্গীকার

পরীক্ষকের বাসায় গিয়ে খাতায় লেখা সেই পরীক্ষার্থীর ফল স্থগিত

এ বছরই চালু হচ্ছে পাঁচটি শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

রাজশাহী বোর্ডে এইচএসসির পাসের হার ৪৫.০৬ শতাংশ

নাটোরের গুরুদাসপুর: বাবা এমপি, ছেলেরা বেপরোয়া

রাজশাহীতে শিশু থিয়েটারের ৩৪তম বর্ষপূর্তি উৎসব

রাজশাহীতে বাস-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২