হোম > অপরাধ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আলম হোসেন নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের সুন্দরপুর-নবাবমোড় এলাকায় এ ঘটনা ঘটে। আলম হোসেন নয়ালাভাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য। 

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, দুপুর সোয়া ১টার দিকে আলম হোসেন ইউনিয়ন পরিষদ থেকে চাল বিতরণ শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দুর্বৃত্তরা ককটেল ফাটিয়ে তাঁর গতিরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকমল চন্দ্র দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আলমকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা এই হত্যার সঙ্গে জড়িত তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সেদ্ধ হচ্ছে না টিসিবির ডাল

এবার চলবে না ম্যাঙ্গো ও ক্যাটল স্পেশাল ট্রেন

শিক্ষিকার মৃত্যুর খবরে শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত দুই পরিবারের পাশে এমপি ফজলে হুদা

‘আপনি রুম খুলে দেবেন কি না, না হলে নিজে গিয়ে তালা ভেঙে ফেলব’—প্রাধ্যক্ষকে হলের ছাত্রদল সভাপতি

বনপাড়া পৌরসভায় প্রায় ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

রাজশাহীর বিল নেপালপাড়া গ্রামকে মৌপতঙ্গের জন্য ‘পরাগবান্ধব এলাকা’ ঘোষণা

রাজশাহীতে অটোরিকশাচালক হত্যা মামলায় ৮ জন গ্রেপ্তার

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

বাঘায় গুলিবিদ্ধ হয়ে নিখোঁজ স্বপন ব্যাপারীর ৩৪ ঘণ্টায়ও সন্ধান মেলেনি, মামলা

‘তথ্য অধিকার আইন বাস্তবায়ন হলে রাষ্ট্রে জবাবদিহি বাড়বে’