হোম > অপরাধ > রাজশাহী

বগুড়ায় কালভার্টের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার 

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় কালভার্টের নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে বগুড়ার দ্বিতীয় বাইপাস মহাসড়কে বগুড়া সদরের সাবগ্রাম কুশরাপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয় বাসিন্দা হাতেম আলী জানান, রোববার লোকজন মাঠে কাজ করতে গেলে কুশরাপাড়া গ্রামের ওপর দিয়ে যাওয়া মহাসড়কের কালভার্টের নিচে পানির মধ্যে লাশ দেখতে পান। নিহতের পরনে গেঞ্জি ছাড়া আর কিছু ছিল না। তার গলায় কালো দাগ ছিল। পরে পুলিশে সংবাদ দেওয়া হলে লাশ উদ্ধার করে তারা। 

ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবককে শ্বাসরোধে হত্যা করা হতে পারে। শনিবার রাতের যেকোনো সময় ওই যুবককে হত্যা করে লাশ কালভার্টের নিচে ফেলে রাখে দুর্বৃত্তরা। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহতের পরিচয় শনাক্ত করতে কাজ করা হচ্ছে।

মেরে মাদ্রাসাশিক্ষার্থীর দাঁত ভেঙে দিলেন শিক্ষক

রাজশাহীর গোদাগাড়ী: মাদক নির্মূল সভায় কারবারি

নেশা ছাড়তে কারাদণ্ডের দাবি নিয়ে তিন দফায় ইউএনওর কার্যালয়ে, অতঃপর...

যুবদল নেতার কার্যালয়ে ৪ যুবককে মারধর করে কাটা হলো চুল, ভিডিও ভাইরাল

শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষক-শিক্ষার্থীকে মারধর অভিভাবকের

রাজশাহীর দুর্গাপুরে স্কুলমাঠ ভরাটের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে, প্রশাসন নীরব

রাজশাহী বিশ্ববিদ্যালয়: সিট দখলের সংস্কৃতি ফিরছে রাবির হলে

কর না বাড়িয়েই রাসিকের ১ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

দুই মণ পেঁয়াজের দামে ১ কেজি ইলিশ, দরপতনে হতাশ চাষি

নারীদের নিয়েই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে: রাজশাহী জেলা প্রশাসক