হোম > অপরাধ > রাজশাহী

কচ্ছপের হাড় পাচারকারী ঘটনার পলাতক আসামি গ্রেপ্তার 

প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ভারতীয় ১৩৫ কেজি কচ্ছপের হাড় উদ্ধারের ঘটনায় পলাতক আসামি মো. ইদুল (২২) কে গ্রেপ্তার করেছেন বিজিবি সদস্যরা। গতকাল শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত ইদুল জেলার ভোলাহাট উপজেলার ফুটানিবাজার গ্রামের বাবুল হোসেনের ছেলে। 

গতকাল শনিবার সকাল সোয়া ১০টায় ৫৯ বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা বলেন, ভারতীয় ১৩৫ কেজি কচ্ছপের হাড় উদ্ধারের ঘটনার মামলায় পলাতক মূল আসামি ইদুলকে গতকাল দিবাগত রাত ২টার দিকে চামুচা বিওপির বিশেষ টহল দল গ্রেপ্তার করেন। 

প্রসঙ্গত, গত ৩ জুলাই ভোলাহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯৪ /৩-এস হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কুমিরজান গ্রামের মো. রফিকুলের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার ঘর থেকে ১৩৫ কেজি কচ্ছপের হাড় উদ্ধার করা হয়েছে। এরপর ওই সময় রফিকুল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত ইদুল পলাতক ছিল। 

ট্রাকচালকের আসনের নিচে ছিল ৭ হাজার ৩৭৫ ইয়াবা, চালক গ্রেপ্তার

বাঘায় ২ দিনে ৪৫ মণ ভেজাল গুড় ধ্বংস, জরিমানা

রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কারাগারে থেকেও যুবলীগের মিছিলে!

২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

রাজশাহীতে গরুচোর চক্রের অন্যতম সদস্য গ্রেপ্তার

জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছেন প্রধানমন্ত্রী: মিনু

রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ২০ অক্টোবর