হোম > অপরাধ > রাজশাহী

গোমস্তাপুরে ছিনতাইকারী গ্রেপ্তার

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভ্যানিটি ব্যাগ ছিনতাই করে পালানোর সময় ফয়সাল রহমান (৩৮) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

গতকাল বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে রহনপুর পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক ফয়সাল রহমান চৌডালা বসনিতলা গ্রামের বাসিন্দা মজিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে রহমত পাড়া মহল্লার এক নারী গোলামাঠ হয়ে রহনপুর বাজারে যাচ্ছিলেন। পথে হেলমেট পড়া মোটরসাইকেল নিয়ে ওৎ পেঁতে থাকা ছিনতাইকারী ওই নারীর ভ্যানিটি ব্যাগটি ছিনতাই করার চেষ্টা করে। কিন্তু ওই নারী চিৎকার করলে ছিনতাইকারী ফয়সাল মোটরসাইকেল করে পালিয়ে যাওয়ার সময় জনতা তাঁকে আটক করে। পরে পুলিশের কাছে তাঁকে তুলে দেওয়া হয়। সে এর আগে একই এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে স্থানীয়রা জানিয়েছেন।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ফয়সাল রহমান রহনপুর এলাকায় একাধিক ছিনতাইয়ের সঙ্গে জড়িত। সে একজন পেশাদার ছিনতাইকারী। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা হয়েছে।’

রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম

ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপিপুত্র মিন্টু ফের ২ দিনের রিমান্ডে

এইচএসসির ফল: গ্রামের অধিকাংশ কলেজ পিছিয়ে

দুই মাস পেছালে আজীবনে রাকসু নির্বাচন হবে না: আম্মার

সৌদিতে অগ্নিকাণ্ড: স্বপ্ন ফিরল কফিনবন্দী হয়ে

বরেন্দ্র অঞ্চল রক্ষায় আট দফা অঙ্গীকার

পরীক্ষকের বাসায় গিয়ে খাতায় লেখা সেই পরীক্ষার্থীর ফল স্থগিত

এ বছরই চালু হচ্ছে পাঁচটি শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

রাজশাহী বোর্ডে এইচএসসির পাসের হার ৪৫.০৬ শতাংশ