হোম > অপরাধ > রাজশাহী

আখমাড়াই ও ভেজাল গুড় তৈরির অপরাধে জরিমানা

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে অবৈধভাবে পাওয়ার ক্রাসারে আখ মাড়াই, ভেজাল গুড় তৈরি, সংরক্ষণ ও বিক্রির অপরাধে তিন গুড় ব্যবসায়ীকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তারের ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন। 

র‍্যাব-৫ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় সিপিসি-২, নাটোর ক্যাম্প র‍্যাবের একটি দল কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেনের নেতৃত্বে উপজেলার আড়বার, কেশবাড়ী ও গৌরীপুর গ্রামে অভিযান চালায়। 

ভেজাল গুড় তৈরি, সংরক্ষণ ও বিক্রির অপরাধে এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও খাদ্যদ্রব্যে ক্ষতিকর উপাদান (ক্ষতিকর কেমিক্যাল) মিশ্রণের অপরাধে ভেজাল গুড় ব্যবসায়ী আড়বাব গ্রামের সামছের আলীর ছেলে মো. হামিদুল ইসলাম (৩৫) ও মৃত কাশেম আলীর ছেলে মো. শহিদুল ইসলামকে (৪০) ভোক্তা সংরক্ষণ অধিকার আইন, ২০০৯-এর ৪২ ধারায় ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া অবৈধভাবে আখ মাড়াইয়ের যন্ত্র ব্যবহার ও সংরক্ষণ করার অপরাধে গৌরীপুর গ্রামের মৃত মোছেরের ছেলে মো. হাবিবুর রহমানকে (৫০) অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৬ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ সময় ১৫ হাজার কেজি ভেজাল গুড়, ৫০০ কেজি লালি গুড়, ১ হাজার ৫০০ কেজি চিনি, ময়দা, হাইড্রোজ, ফ্যাব্রিক কালার, ডালডা, চুন, ফিটকিরিসহ ভেজাল গুড় তৈরির সামগ্রী জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দকৃত চিনি ১ লাখ ১৩ হাজার ৪৬০ টাকা নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে জমা করা হয়। অন্যান্য আলামত আদালতের আদেশে ধ্বংস করা হয়। 

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা