হোম > অপরাধ > রাজশাহী

ঈশ্বরদীতে পাচারের সময় ১৭০ লিটার বাংলা মদসহ গ্রেপ্তার ১ 

ঈশ্বরদী প্রতিনিধি

ঈশ্বরদীতে পাচারের সময় ১৭০ লিটার বাংলা মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের রেলগেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সোহাগ খান (৩৫)। সে ঈশ্বরদী শহরের পশ্চিমটেংরি দড়িনারিচা এলাকার আব্দুর রশিদের ছেলে। 

পুলিশ জানায়, শহরের কিছু মাদক ব্যবসায়ীকে প্রায় বাংলা মদ সরবরাহ করত সোহাগসহ কয়েকজন। বিষয়টি পুলিশের নজরে আসে। আজ দুপুর ২টার দিকে বেশ কিছু কোমল পানীয়ের বোতল ও পলিথিনের ভেতরে বাংলা মদ ভর্তি করে একটি অটো ভ্যান রেলগেট থেকে বিমানবন্দর সড়কের দিকে পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সোহাগকে গ্রেপ্তার এবং ১৭০ লিটার মদ জব্দ করে। উদ্ধার ওই মদের আনুমানিক দাম তিন লাখ টাকা বলে জানায় পুলিশ। 

অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোহাগের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা হয়েছে। 

রাজশাহীতে গরুচোর চক্রের অন্যতম সদস্য গ্রেপ্তার

জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছেন প্রধানমন্ত্রী: মিনু

রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ২০ অক্টোবর

ভারত বিগত দিনের চিন্তা-চেতনা থেকে বের হয়ে বাংলাদেশের বন্ধু হবে, আশা প্রতিমন্ত্রীর

১০ দিনেও রাবি সাংবাদিকদের ওপর হামলাকারী কেউ গ্রেপ্তার হয়নি

সেনাসদস্য পরিচয়ে জাল টাকা দিয়ে সোনার চেইন আত্মসাৎ, গ্রেপ্তার ২

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী

বাঘায় মাদক সেবন ও বিক্রির দায়ে এক দম্পতিসহ ৩ জনের কারাদণ্ড