হোম > অপরাধ > রাজশাহী

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের মামলা, অভিযুক্ত গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর চারঘাটে মানসিক প্রতিবন্ধী এক নারীকে (৩০) ধর্ষণের ঘটনায় রশিদ কালু (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার সকালে ধর্ষণের শিকার ওই নারীর ছোট বোন বাদী হয়ে রশিদ কালুকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তার রশিদ কালু উপজেলার শলুয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত বছির আলীর ছেলে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানসিক প্রতিবন্ধী ওই নারীর বাবা নেই। মা ও বোনদের সঙ্গে থাকতেন তিনি। গতকাল বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগীকে বাড়িতে রেখে তাঁর মা ব্যক্তিগত কাজে বাইরে যান। এ সময় প্রতিবেশী রশিদ কালু ওই নারীকে তাঁর মা ডাকছে বলে বাড়ির পাশের আমবাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। ওই নারীর চিৎকারে স্থানীয়রা গিয়ে তাঁকে উদ্ধার করেন। পরে এলাকাবাসী রশিদ কালুকে আটক করে শলুয়া ইউনিয়ন পরিষদে বেঁধে রাখেন।

রাত ৮টার দিকে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ওই নারীর ছোট বোন বাদী হয়ে আজ সকালে চারঘাট মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি রশিদ কালুকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যদিকে ভুক্তভোগী ওই নারীকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। 

রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ২০ অক্টোবর

ভারত বিগত দিনের চিন্তা-চেতনা থেকে বের হয়ে বাংলাদেশের বন্ধু হবে, আশা প্রতিমন্ত্রীর

১০ দিনেও রাবি সাংবাদিকদের ওপর হামলাকারী কেউ গ্রেপ্তার হয়নি

সেনাসদস্য পরিচয়ে জাল টাকা দিয়ে সোনার চেইন আত্মসাৎ, গ্রেপ্তার ২

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী

বাঘায় মাদক সেবন ও বিক্রির দায়ে এক দম্পতিসহ ৩ জনের কারাদণ্ড

গোদাগাড়ী ইউএনও অফিসে তালা ঝোলানোর ঘটনায় মামলা

রবীন্দ্রসংগীত ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’