হোম > অপরাধ > রাজশাহী

উল্লাপাড়ায় ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি কারাগারে

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় জাকির হোসেনকে আটক করেছে র‍্যাব। গতকাল সোমবার গভীর রাতে র‍্যাব ১২-এর সদস্যরা অভিযান চালিয়ে রাজশাহীর রাজপাড়া থানার বহরমপুর এলাকা থেকে তাঁকে আটক করেন। আজ মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব ১২-এর লেফটেন্যান্ট কমান্ডার আবুল হাশেম সবুজ।

থানায় হস্তান্তর করা হলে আদালতের মাধ্যমে জাকির হোসেনকে কারাগারে পাঠানো হয়। ধর্ষণের শিকার কলেজে পড়ুয়া শিক্ষার্থী নিজেই বাদী হয়ে গত শুক্রবার রাতে উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে পলাতক ছিলেন জাকির হোসেন। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চালা গ্রামের আবুল হোসেনের ছেলে।

সংবাদ সম্মেলন সূত্রে জানা যায়, কলেজ পড়ুয়া ওই শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করেন জাকির হোসেন। পরে তাঁর নগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন। একপর্যায়ে মেয়েটি বাবা ও চাচাকে সঙ্গে নিয়ে উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের করে।

উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক মেহেদী হাসান বলেন, ‘র‍্যাব-১২ আসামি জাকির হোসেনকে থানায় হস্তান্তরের পর আদালতের মাধ্যমে আজ মঙ্গলবার তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।’

গোদাগাড়ীতে সাঁওতালদের মাঞ্জহি থান দখল ও ভাঙচুরের অভিযোগ

নারায়ণগঞ্জে প্রায় ১০ হাজার ইয়াবাসহ রাজশাহীর ২ যুবক গ্রেপ্তার

শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়ানোর অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম

ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপিপুত্র মিন্টু ফের ২ দিনের রিমান্ডে

এইচএসসির ফল: গ্রামের অধিকাংশ কলেজ পিছিয়ে

দুই মাস পেছালে আজীবনে রাকসু নির্বাচন হবে না: আম্মার

সৌদিতে অগ্নিকাণ্ড: স্বপ্ন ফিরল কফিনবন্দী হয়ে

বরেন্দ্র অঞ্চল রক্ষায় আট দফা অঙ্গীকার

পরীক্ষকের বাসায় গিয়ে খাতায় লেখা সেই পরীক্ষার্থীর ফল স্থগিত