হোম > অপরাধ > রাজশাহী

অ্যাম্বুলেন্স থেকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৩ 

প্রতিনিধি, পাবনা

পাবনা জেনারেল হাসপাতালে অ্যাম্বুলেন্সের আরোহী রোগীর স্বজনদের কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার সিংগা উত্তরপাড়া গ্রামের তারেক হোসেন (২২), গাছপাড়া গ্রামের বাবু হোসেন (১৮) ও পৌর সদরের শালগাড়িয়া মহল্লার রাকিবুল ইসলাম ওরফে রকি (২১)। 

পাবনা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, পাবনা জেনারেল হাসপাতালে কতিপয় বখাটে যুবক ভয়ভীতি দেখিয়ে অ্যাম্বুলেন্স আরোহী রোগীর স্বজনদের কাছ থেকে চাঁদা নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে অভিযান চালায় পুলিশ। এ সময় হাতে নাতে তিন যুবককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত তিনজনকে রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

রাজশাহীতে এসআরবি সদস্যের মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত

রাজশাহীতে বৃহস্পতিবার থেকে শুরু বিভাগীয় বইমেলা, থাকছে ২৯টি স্টল

রাজশাহীতে সাঁওতাল শিশুদের মাতৃভাষায় শিক্ষা দেখে মুগ্ধ নরওয়ের প্রতিনিধিদল

গোদাগাড়ীতে পদ্মার তীর থেকে ২ কেজি হেরোইন উদ্ধার

রাকসুর মেয়াদ শেষ, ভোট কবে ঠিক নেই

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ৪৩ পরিবার পেল ক্ষতিপূরণ

রাজশাহীতে ক্যারম খেলা নিয়ে তরুণ হত্যা, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন

গোসলের ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ বলা শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা চায় কলেজ কর্তৃপক্ষ