হোম > অপরাধ > রাজশাহী

বগুড়ায় ধারালো অস্ত্রের আঘাতে গৃহবধূ খুন, স্বামী পলাতক

বগুড়া প্রতিনিধি

বগুড়ার সোনাতলায় ধারালো অস্ত্রের আঘাতে তাসলিমা খাতুন (২২) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। গতকাল রোববার রাতে উপজেলার বালুয়াহাট ইউনিয়নের বালুয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই তাঁর স্বামী জহির উদ্দিন পালিয়ে গেছেন।

এ বিষয়ে জানতে চাইলে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত ইসলাম এলাকাবাসীর বরাত দিয়ে আজকের পত্রিকাকে বলেন, জহির উদ্দিন স্থানীয় বালুয়াহাট বাজারে ভেটেরিনারি ওষুধের দোকান পরিচালনা করেন। গতকাল রোববার রাত ১০টার দিকে বাড়ি ফিরে খাওয়াদাওয়া শেষে স্ত্রী তাসলিমার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়েন। একপর্যায় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর পেটে আঘাত করে পালিয়ে যান। পরিবারের সদস্যরা তাসলিমাকে সোনাতলা উপজেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তাঁর মৃত্যু হয়।

ওসি আরও বলেন, ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য নিহত তাসলিমার দেবর, শ্বশুর, শাশুড়ি, চাচা শ্বশুর ও চাচি শাশুড়িকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি।

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে নিহত ২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মর্টার শেল উদ্ধার

নাটোরে রাজশাহীর বাস চলতে না দেওয়ার অভিযোগ, যাত্রীদের দুর্ভোগ

রামেকে অবহেলায় মায়ের মৃত্যুর অভিযোগ তুলে হট্টগোল, দুই ভাইকে পুলিশে সোপর্দ, ইন্টার্নদের কর্মবিরতি

উচ্ছেদ-আতঙ্কে চার দশক ধরে থাকা ৭৫০ পরিবার

দখলমুক্তের দুই মাসের মধ্যে আবারও দোকানপাট-গাড়িতে দখল সেতুটি, জন চলাচলে দুর্ভোগ

রাবির ইতিহাসে চাক সম্প্রদায়ের প্রথম নারী লাছাইনু, অর্থাভাবে অনিশ্চয়তা

তেলের দাম বাড়ার পর রাজশাহীর ফিলিং স্টেশনে ভিড় কিছুটা কমেছে

‘এখন আর আইসিইউ লাগবে না, গৌরি সবাইকে ছেড়ে চলে গেছে’

রাজশাহী চেম্বারের নতুন সভাপতি হাসেন আলী