হোম > অপরাধ > রাজশাহী

ফ্রুট সিরাপের নামে যৌন উত্তেজক ওষুধ তৈরি, ২ লাখ টাকা জরিমানা  

প্রতিনিধি, পাবনা

পাবনায় ফ্রুট সিরাপের নামে ক্ষতিকারক যৌন উত্তেজক সিরাপ তৈরি কারখানায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে যৌথভাবে এ অভিযান পরিচালনা করে র‍্যাব ও জেলা প্রশাসন।

র‍্যাব-১২ পাবনা-সিরাজগঞ্জ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মো. মুস্তাফিজুর রহমান বলেন, পাবনার জালালপুর বাজার সংলগ্ন মো. মাহাবুবুল আলমের মেসার্স এম. এস ল্যাবরেটরিজ ইউনানি এস এম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় অভিযান চালানো হয়। সেখানে বিভিন্ন নামে ক্ষতিকারক বেশ কিছু যৌন উত্তেজক সিরাপ পাওয়া যায়। ওই কারখানা ফ্রুট সিরাপের অনুমতি নিয়ে বিএসটিআই'র সিল ব্যবহার করে ওই সব সিরাপ তৈরি করত। এ সময় ২ লাখ টাকা জরিমানা করা হয়। 

মো. মুস্তাফিজুর রহমান আরও বলেন, পৌর এলাকার বেশ কয়েকটা ইউনানি কারখানায় অভিযান চালিয়ে তাঁদের ক্ষতিকারক কোন ওষুধ বা সিরাপ তৈরি না করার জন্য সতর্ক দেওয়া হয়েছে। 

জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক সুকর্ণ আহম্মেদসহ পাবনা ও সিরাজগঞ্জ অঞ্চলের র‍্যাব সদস্যরা এই অভিযানে অংশগ্রহণ করেন। 

রাজশাহীতে এসআরবি সদস্যের মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত

রাজশাহীতে বৃহস্পতিবার থেকে শুরু বিভাগীয় বইমেলা, থাকছে ২৯টি স্টল

রাজশাহীতে সাঁওতাল শিশুদের মাতৃভাষায় শিক্ষা দেখে মুগ্ধ নরওয়ের প্রতিনিধিদল

গোদাগাড়ীতে পদ্মার তীর থেকে ২ কেজি হেরোইন উদ্ধার

রাকসুর মেয়াদ শেষ, ভোট কবে ঠিক নেই

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ৪৩ পরিবার পেল ক্ষতিপূরণ

রাজশাহীতে ক্যারম খেলা নিয়ে তরুণ হত্যা, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন

গোসলের ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ বলা শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা চায় কলেজ কর্তৃপক্ষ