হোম > অপরাধ > রাজশাহী

কালাইয়ে পরিবারের সঙ্গে অভিমান করে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের কালাইয়ে পরিবারের সঙ্গে অভিমান করে মকবুল হোসেন দুলু (৭০) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে তিনি আত্মহত্যা করেন। মকবুল হোসেন উপজেলার মাত্রাই ইউনিয়নের উনিহার গ্রামের বানু মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মকবুল হোসেনের তিন ছেলে ও তিন মেয়ে। তাঁর দুজন স্ত্রী। মকবুল তাঁর সম্পত্তি প্রথম স্ত্রীর সন্তানকে কিছু অংশ দলিল করে দেন। কিন্তু দ্বিতীয় স্ত্রীর সন্তানদের কোনো সম্পত্তি দলিল না করে দেওয়ায় এ নিয়ে পরিবারে কলহ লেগেই থাকত। তাই অভিমানে মকবুল হয়তো আত্মহত্যা করেছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে খাবার খেয়ে মকবুল তাঁর নিজের শোয়ারঘরে ঘুমিয়ে পড়েন। তাঁর ছোট ছেলে মিজানুর রহমানের (২৮) রাতে ঘুম ভেঙে গেলে বাবার ঘরে বাবাকে দেখতে যান। এ সময় মিজানুর রহমান তাঁর বাবাকে দেখতে না পেয়ে বাড়িতে খুঁজতে শুরু করেন। একসময় তিনি গোয়ালঘরে বাঁশের সঙ্গে বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। এরপর স্থানীয়রা এসে মকবুলকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে থানারর পুলিশকে জানালে পুলিশ এসে মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন আজকের পত্রিকাকে বলেন, পরিবারের সঙ্গে অভিমান করে বৃদ্ধ মকবুল হোসেন আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। কিন্তু কী কারণে মকবুল অভিমান করেছেন তাঁর পরিবার পরিষ্কারভাবে কিছু বলছে না। এ বিষয়ে থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা রুজু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

সৌদিতে অগ্নিকাণ্ড: স্বপ্ন ফিরল কফিনবন্দী হয়ে

বরেন্দ্র অঞ্চল রক্ষায় আট দফা অঙ্গীকার

পরীক্ষকের বাসায় গিয়ে খাতায় লেখা সেই পরীক্ষার্থীর ফল স্থগিত

এ বছরই চালু হচ্ছে পাঁচটি শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

রাজশাহী বোর্ডে এইচএসসির পাসের হার ৪৫.০৬ শতাংশ

নাটোরের গুরুদাসপুর: বাবা এমপি, ছেলেরা বেপরোয়া

রাজশাহীতে শিশু থিয়েটারের ৩৪তম বর্ষপূর্তি উৎসব

রাজশাহীতে বাস-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রাজশাহীতে পার্সেল সার্ভিস থেকে ২৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১