হোম > অপরাধ > ময়মনসিংহ

পূর্বধলায় এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি

পূর্বধলা (নেত্রকোনা): নেত্রকোনার পূর্বধলা থেকে ঝুলন্ত অবস্থায় কলি আক্তার মিম (১৪) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত মিম উপজেলা বাঘবেড় গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে ও স্থানীয় বর্ণাকান্দা মহিলা কওমী মাদ্রাসার ছাত্রী ছিলেন। 

মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বিকেল সোয়া পাঁচটার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে দড়ি দিয়ে আত্মহত্যা করে মিম। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করেন। 

মৃতের এক আত্মীয় জানান, মিম কিছুটা মানসিক বিকারগ্রস্ত ছিল। মাঝে মধ্যেই সে ঘরের আসবাবপত্র ভেঙে ফেলত। 

পূর্বধলা থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। কী কারণে সে আত্মহত্যা করেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪

৮৩ লাখ টাকার অবৈধ সম্পদ, পুলিশ পরিদর্শক ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আনন্দমোহন কলেজের নির্মাণকাজে চাঁদা দাবি, ম্যানেজারকে তুলে নিয়ে হত্যার হুমকির অভিযোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দম্পতির মারামারি: বিভাগীয় মামলা, বদলির সুপারিশ

ত্রিশালে সোহেল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

হাত ধোয়ার ব্যবস্থা নেই, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারি, ঘটনা তদন্তে কমিটি

ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে প্রাণ গেল গৃহবধূর

অফিস কক্ষে নারী শিক্ষকের সঙ্গে মারামারিতে জড়ালেন প্রধান শিক্ষক