হোম > অপরাধ > ময়মনসিংহ

নেত্রকোনায় ২৫ দিনের বিশেষ অভিযানে ৮১ মাদক কারবারী গ্রেপ্তার

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার বিভিন্ন থানা এলাকায় গত ২৫ দিন বিশেষ অভিযান চালিয়ে ৮১ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার নেত্রকোনায় সদ্য যোগদান করা পুলিশ সুপার মোহাম্মাদ ফয়েজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। একই সঙ্গে প্রায় সাড়ে ১৮ লাখ টাকার মাদক জব্দ করা হয়েছে। 

জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে-৯ কেজি গাঁজা, ২ হাজার ৩৮০ পিস ইয়াবা, ২৯০ বোতল ভারতীয় মদ, ৪৭ বোতল ফেনসিডিল, ৯ দশমিক ৪০ গ্রাম হেরোইন ও ১৯৯ লিটার চোলাই মদ। 

পুলিশ সুপার বলেন, ‘গত ২৩ আগস্ট নেত্রকোনায় যোগদান করার পর মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হয়। একই সঙ্গে মাদক ও মাদক কারবারী ধরতে জেলা জুড়ে বিশেষ অভিযান চালানো হয়। এ পর্যন্ত ৮১ মাদক কারবারী গ্রেপ্তার ও প্রায় সাড়ে ১৮ লাখ টাকার মাদক জব্দ করা হয়। এসব ঘটনায় ৫৩টি মাদক ও মাদক চোরাচালান মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ৯৩ জনকে আসামি করা হয়।’ 

পুলিশ সুপার আরও বলেন, ‘সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। তাই মাদকের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’ 

ময়মনসিংহে রেলওয়ের জমি দখলের অভিযোগে এলিট টাওয়ারের কাজ বন্ধ

‘স্ত্রীর’ সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, জামায়াত নেতার রুকন পদ স্থগিত

শিক্ষার্থীদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যাত্রীদের দুর্ভোগ

ময়মনসিংহ বোর্ডে ১৯ প্রতিষ্ঠানে শতভাগ ফেল, এমপিও বাতিলের হুঁশিয়ারি

মোটরসাইকেল নিয়ে রেলসেতু থেকে পড়ে যুবকের মৃত্যু

নান্দাইলে তিন প্রতিষ্ঠানের ১৯ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য

ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ, শতভাগ ফেল ১৯ প্রতিষ্ঠানে

গফরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

স্বামীকে কারামুক্ত করার আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টা, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

পাওয়ার কারসহ ১১ বগি ছেড়ে ২ কিমি গেল মোহনগঞ্জ এক্সপ্রেস