হোম > অপরাধ > খুলনা

মোবাইলে গেম খেলতে নিষেধ, কিশোরের আত্মহত্যা

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

মোবাইলে গেম খেলতে নিষেধ করায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তৌফিক হাসান নামে এক স্কুলছাত্র। মঙ্গলবার যশোরের ঝিকরগাছার মল্লিকপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। 

তৌফিক স্থানীয় কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। 

মল্লিকপুর গ্রামের ইউপি সদস্য আব্দুর রাজ্জাক জানান, সকালে তৌফিক বাড়ির পাশে বসে মোবাইল ফোনে গেম খেলছিল। সে সময়ে তৌফিকের পিতা গেম খেলতে নিষেধ করে তাকে বকাঝকা করে মাঠে চলে যান। পরে তৌফিককে তার মা বাড়িতে ডেকে আনেন। কিছুক্ষণ পরে ওর মা ঘরে ঢুকে দেখে তৌফিক গলায় চাদর পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে প্রতিবেশীরা তৌফিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’ 

কোস্ট গার্ডের সঙ্গে ‘দুলাভাই বাহিনীর বন্দুকযুদ্ধ’, গুলিবিদ্ধ ৩ জনের একজন নিহত

গ্রাম থেকে শহরে আসা শিক্ষকদের পুনরায় গ্রামে পাঠানো হবে: শিক্ষামন্ত্রী

খুলনায় সন্ত্রাসী আশিক গ্রুপের ‘প্রধান শুটার’ পারভেজ গ্রেপ্তার

খুলনার ৫ শীর্ষ সন্ত্রাসী ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

অধীনস্থদের নিয়ে বিতর্কিত মন্তব্য: খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনার স্ট্যান্ড রিলিজ

খুলনার লবণচরায় চিহ্নিত সন্ত্রাসী চ্যাগা সোহেল গ্রেপ্তার

যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষককে ডিসিপ্লিন থেকে অব্যাহতি, তদন্ত শুরু

গৃহকর্মীর ওপর নির্যাতনের ঘটনায় মামলা, স্ত্রীসহ এএসআই গ্রেপ্তার

তরকারি পুড়ে যাওয়ায় গৃহপরিচারিকাকে গরম কড়াইয়ের ছ্যাঁকা ও মারধর, অভিযুক্ত পুলিশ দম্পতি

খুলনায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে আহত ৮, কয়েক শিক্ষার্থী হাসপাতালে