হোম > অপরাধ > খুলনা

জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় ২ সহোদর নিহত, আরেক ভাই হাসপাতালে

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় জমিসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় দুই সহোদর নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—মল্লিকপুর ইউনিয়নের চরমল্লিকপুর গ্রামের সামাদ শেখের ছেলে মিরান শেখ (৪৫) ও জিয়াউর শেখ (৪০)। এ সময় আহত হয়েছেন তাঁদের আরেক ভাই ইরান শেখ। 

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চরমল্লিকপুর গ্রামে এস এম ফেরদৌস ও মাহমুদ খানের লোকজনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে ফেরদৌস পক্ষের লোক তিন ভাই মিরান শেখ, তাঁর ভাই জিয়াউর শেখ ও ইরান শেখের ওপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় প্রতিপক্ষ মাহমুদ খানের লোকজন। এ সময় ধারালো অস্ত্রের কোপে তিন ভাই গুরুতর আহত হলে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মিরান ও জিয়াউরকে মৃত ঘোষণা করেন। ইরান সেখানে চিকিৎসাধীন। 

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকে জোর চেষ্টা চলছে বলে তিনি জানান।

খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম, ‘স্পিকার মিরাজ’ ও তাঁর সহযোগী গ্রেপ্তার

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, চার জেলে কারাগারে

খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, তদন্তে দুদক

খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা: দ্রুত গ্রেপ্তারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ধানের শিষে সেজেছে দুর্গা, ফুটেছে গ্রামবাংলার ঐতিহ্য

খুলনায় বাসে মিলল সাড়ে ৬ কেজি ক্রিস্টাল মেথ

খুলনায় চুরির অপবাদে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার ২

রূপসায় ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী ওসমান পাবনায় গ্রেপ্তার

‘আলিফ বাহিনীর’ পুঁতে রাখা ১৪টি আগ্নেয়াস্ত্র ও আড়াই শতাধিক গুলি উদ্ধার