হোম > অপরাধ > খুলনা

গাংনীতে মানবপাচার মামলার পলাতক আসামি গ্রেপ্তার

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে মানবপাচার মামলার পলাতক আসামি মো. আমিরুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করেছে র‍্যাব। 

আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাহারবাটি চার চারা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মো. আমিরুল ইসলাম উপজেলার সাহেবনগর গ্রামের রঞ্জিত মন্ডলের ছেলে। 

র‍্যাব-১২ (গাংনী ক্যাম্প) এর সহাকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন, মানবপাচার মামলার পলাতক এজাহারনামীয় আসামি মো. আমিরুল ইসলাম উপজেলার সাহারবাটি ইউনিয়নের চারচারা বাজার এলাকায় অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।  

আমিরুল ইসলাম লোকজনদের বিদেশে পাঠানোর কথা বলে মুক্তিপণ দাবি করত। এলাকার বিভিন্ন পর্যায়ের ১৪০-১৫০ জন ছেলের অভিভাবকদের নিকট থেকে ৪ লাখ ৮০ হাজার টাকা থেকে ৫ লাখ টাকা নিয়ে ভাল কাজ দিবে বলে মালয়েশিয়ায় পাঠানোর প্রতিশ্রুতি দিত। 

গ্রেপ্তারকৃত আসামি মো. আমিরুল ইসলামকে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

খুলনায় যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি

খুলনায় রমজানে গরুর গোশত ৭৪০, খাসি ১১০০ টাকা

খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

খুলনায় চেগা সোহেল গুলিবিদ্ধ

মন্ত্রিসভায় খুলনার কেউ নেই, হতাশ বিএনপিও

সুন্দরবন উপকূলে বনদস্যুদের হানা, ২০ জেলে অপহরণ

খুলনার ১৫ স্থানে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা অঞ্চল: বিএনপির বিভেদে জামায়াতের উত্থান

খুলনায় আ.লীগ কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা