হোম > অপরাধ > খুলনা

মাগুরায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

গুরার শ্রীপুরে ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় মাগুরা গোয়েন্দা পুলিশের একটি দল মাগুরা সদর উপজেলার রামনগর থেকে তাঁদের গ্রেপ্তার করে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন সোহেল রানা ও তাঁর স্ত্রী রিয়া সুলতানা। জানা গেছে, সোহেল রানা কাদিরপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাসিরের নেতৃত্বে মাগুরা গোয়েন্দা পুলিশের একটি দল সন্ধ্যায় রামনগর গ্রামে যুবলীগ নেতা সোহেল রানার ভাড়াবাড়িতে অভিযান চালায়। এ সময় একাধিক প্যাকেটে রাখা ইয়াবাসহ সোহেল ও তাঁর স্ত্রী রিয়া সুলতানাকে গ্রেপ্তার করা হয়। 

মাগুরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকান্দার আলি জানান, স্বামী-স্ত্রী মিলে তাঁরা দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছিলেন। বিপুল পরিমাণ ইয়াবা বিক্রির উদ্দেশ্যে বাড়িতে রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ৫০ পিস ইয়াবাসহ তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে ডিবির এই কর্মকর্তা নিশ্চিত করেছেন।

নিজের বন্দুকের গুলিতে পুলিশ সদস্যের মৃত্যু তদন্তে কমিটি

খুলনায় মোটরসাইকেলে এসে যুবককে গুলি, অবস্থা সংকটাপন্ন

ডা. বাবলু পুনর্বহাল না হলে খুলনার সব হাসপাতালে কর্মসূচির হুমকি ড্যাবের

‘নিজের অস্ত্রের গুলি’তে খুলনায় কনস্টেবল নিহত

খুলনায় যুবককে কুপিয়ে জখম

উপকূলে লবণাক্ততা ও দূষণ টেকসই উন্নয়নের বড় চ্যালেঞ্জ: প্রতিমন্ত্রী

খুলনায় ছুরিকাঘাতে কিশোর নিহত

জীবননগরে বজ্রাঘাতে যুবকের মৃত্যু

বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে পেটাল বখাটেরা

কেএমপিতে ১১ কর্মকর্তাকে বদলি, নতুন ওসি পেল সাত থানা