হোম > অপরাধ > খুলনা

হরিণের মাংসসহ পল্লী বিদ্যুতের ২ কর্মী আটক

কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনার কয়রায় হরিণের মাংসসহ পল্লী বিদ্যুতের দুই কর্মীকে আটক করা হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ঘড়িলাল বাজার কমিউনিটি ক্লিনিকের সামনে থেকে তাঁদেরকে আটক করা হয়। 

বনবিভাগ ও কোস্ট গার্ড যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে তাঁদের কাছ থেকে আট কেজি হরিণের মাংসসহ পল্লী বিদ্যুতের অফিসিয়াল কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। 

পল্লী বিদ্যুতের আটক দুই কর্মী হলেন বাগেরহাট জেলার সদর উপজেলার ক্ষুদ্রচাকশ্রী গ্রামের সুর্যকান্ত দাশ ও পলাশ কুমার দাশ। 

কোবাদক ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. মোবারক হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগ ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে ৮ কেজি হরিণের মাংসসহ পল্লী বিদ্যুতের দুই কর্মীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে বন আইনে মামলার প্রস্তুতি চলছে।

খুলনা ডিসি অফিসে অগ্নিকাণ্ড

খুলনায় ট্রেনের ধাক্কায় দুই পথচারী নিহত

খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম, ‘স্পিকার মিরাজ’ ও তাঁর সহযোগী গ্রেপ্তার

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, চার জেলে কারাগারে

খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, তদন্তে দুদক

খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা: দ্রুত গ্রেপ্তারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ধানের শিষে সেজেছে দুর্গা, ফুটেছে গ্রামবাংলার ঐতিহ্য

খুলনায় বাসে মিলল সাড়ে ৬ কেজি ক্রিস্টাল মেথ

খুলনায় চুরির অপবাদে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার ২

রূপসায় ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার