হোম > অপরাধ > খুলনা

অস্ত্র গুলিসহ খুলনায় ২ যুবক গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি

খুলনার দিঘলিয়ায় অভিযান চালিয়ে একটি এয়ারগান, ১৪ রাউন্ড শটগানের গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার চন্দনীমহল গ্রামের সবুজ গাজীর বাড়িতে থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার সবুজ গাজী (২৭) সেনহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও চন্দনীমহল গ্রামের কাজী সিরাজুল ইসলামের ছেলে এবং রিয়াজ হাওলাদার (২১) একই গ্রামের মোহাম্মদ সালাম হাওলাদার ছেলে 

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে রিয়াজ হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী সবুজ গাজীর বাড়িতে অভিযান চালানো হয়। 

 সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ওই বাড়িতে অভিযান চালিয়ে একটি এয়ারগান, ১৪ রাউন্ড শটগানের গুলি, একটি ধারালো রামদা, তিনটি ধারালো ছোরা ও চারটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়। এ সময় বাড়ির মালিক সবুজ গাজীকেও গ্রেপ্তার করা হয়।’ 

ওসি আরও বলেন, ‘গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মারামারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে। উক্ত ঘটনায় দিঘলিয়া থানায় একটি মামলা হয়েছে।’

খুলনা: সুস্থ বাঘিনী, তবু সুন্দরবনে ফেরানো নিয়ে মতবিরোধ

সোনাডাঙ্গায় ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি বরিশাল থেকে গ্রেপ্তার

খুলনার ৪ উপজেলা: ২০ ফুট নেমে গেছে পানির স্তর সুপেয় পানির সংকট বাড়ছে

সুন্দরবনে উদ্ধার সেই বাঘিনী এখন সুস্থ, অবমুক্ত করা নিয়ে বিশেষজ্ঞদের মতভেদ

সুন্দরবনে অস্ত্র-গুলিসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক

তালিকাভুক্ত অপরাধী ধরতে যৌথ অভিযান

খুলনা বন্য প্রাণী পুনর্বাসন কেন্দ্রে স্থান পেল খানজাহান আলী মাজারের কুমিরটি

খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী রাব্বিসহ ৪ জন গ্রেপ্তার

ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১০

খুলনায় বিএনপি নেতাকে গুলি, গুরুতর আহত