হোম > অপরাধ > ভারত

গুজরাটে বিএসএফ সদস্যকে পিটিয়ে হত্যা

ভারতের গুজরাট রাজ্যের নাদিয়াদে সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) এক জওয়ানকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, মেয়ের অশ্লীল ভিডিও প্রচারের প্রতিবাদ করায় কয়েকজন মিলে তাঁকে পিটিয়ে হত্যা করে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার চাকলাসি গ্রামে ওই বিএসএফ সদস্য অভিযুক্ত ১৫ বছর বয়সী কিশোরের বাড়িতে যান। ওই কিশোরই তাঁর মেয়ের ভিডিও অনলাইনে পোস্ট করেছিল। কিশোরের পরিবারের সদস্যরা তাঁকে সেখানেই পিটিয়ে হত্যা করেন।

জানা গেছে, বিএসএফ জওয়ানের কিশোরী মেয়েটি ও অভিযুক্ত কিশোর একই বিদ্যালয়ে পড়ে। তাদের মধ্যে সম্পর্ক ছিল।

বিএসএফ সূত্র জানিয়েছেন, মেয়ের একটি অশ্লীল ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে বিএসএফ জওয়ান কিশোরের পরিবারের সঙ্গে কথা বলার জন্য যান।

থানায় দেওয়া অভিযোগে বলা হয়েছে, গত শনিবার রাতে বিএসএফ জওয়ান তাঁর স্ত্রী, দুই ছেলে এবং ভাগনেকে নিয়ে কিশোরের বাড়িতে গিয়েছিলেন। কিন্তু কিশোরের পরিবারের সদস্যরা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করে। এর প্রতিবাদ করলে কিশোরের পরিবারের লোকজন তাঁদের ওপর আক্রমণ করেন।

প্রধানমন্ত্রী নাকি, বিমসটেকের সভাপতি হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ—প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল

বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনেওয়ালার আকস্মিক পদত্যাগ

গঙ্গা চুক্তি নিয়ে অবিলম্বে ঢাকার সঙ্গে আলোচনা করতে ভারতের সংসদীয় কমিটির তাগিদ

শেখ হাসিনাকে রাজনৈতিক কার্যক্রম চালাতে দেওয়া হচ্ছে না: ভারতের সংসদীয় কমিটিকে মোদি সরকার

‘শ্বশুরবাড়ির লোকেরা কখনো বদলাবে না’, আত্মহত্যার আগে শিক্ষিকার ভিডিও বার্তা

আন্দোলকালে মোদির বিরুদ্ধে ‘অশালীন ভাষা’ ব্যবহারের অভিযোগে নারীর বিরুদ্ধে মামলা

মহারাষ্ট্রে চারতলা ভবন ধসে নিহত ৪, ধ্বংসস্তূপে আটকা ১১

সাবেক বাসচালকের বাড়িতে মিলল ২৮ কোটি রুপি ও ১৫ কেজি সোনা

গাজায় ‘গণহত্যা’ চলাকালে আড়াই হাজার চালানে কয়েক লাখ অস্ত্র-গোলাবারুদ ইসরায়েলে পাঠিয়েছে ভারত

মোদিকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট: দিল্লি পুলিশের মামলা, ৫০০ অ্যাকাউন্ট ব্লকের সুপারিশ