হোম > অপরাধ > ঢাকা

বাড়তি ভাড়া নিয়ে বিতণ্ডা, আশুলিয়ায় যাত্রীদের পিটুনিতে বাসচালক ও সুপারভাইজার নিহত

নিজস্ব প্রতিবেদক ও সাভার (ঢাকা) প্রতিনিধি

বাড়তি ভাড়া চাওয়ায় যাত্রীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডার জেরে মারধরের শিকার হয়ে একটি বাসের চালক ও সুপারভাইজারের মৃত্যু হয়েছে।

আজ সোমবার দুপুর ২টার দিকে নবীনগর–চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ (ডিইপিজেড) এলাকায় মারধরের ঘটনা ঘটে। পরে গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তাঁরা মারা যান।

নিহতরা হলেন, ইতিহাস পরিবহনের চালক গাজীপুরের টঙ্গী এলাকার সোহেল রানা বাবু (২৬) ও একই বাসের সুপারভাইজার ময়মনসিংহ ফুলপুর এলাকার হৃদয় (৩০)।

পুলিশ জানায়, বাড়তি ভাড়া চাওয়ায় যাত্রীদের হামলার শিকার হন ইতিহাস পরিবহনের বাস চালক ও সুপারভাইজার। মারধরের গুরুতর আহত হন তাঁরা। তাঁদের গাজীপুরের কাশিমপুরের তেতুইবাড়ি এলাকার শেখ ফজিলাতুন্নেছা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আশুলিয়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ভ্যানচালকের ক্ষতবিক্ষত লাশ

জাল টাকা নিয়ে সোনা কিনতে গিয়ে গ্রেপ্তার রুবেল কারাগারে

ভূমিকম্প মোকাবিলায় ভারী যন্ত্রপাতি নিয়ে ‘ইমার্জেন্সি ইকুইপমেন্ট সাপোর্ট টিম’ গঠনের প্রস্তাব

রাজস্ব দিতে চান প্রায় ২ লাখ ব্যাটারিচালিত অটোরিকশার মালিক

রাজধানীতে পেট্রলপাম্পের সোয়া কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ

ফ্যামিলি কার্ড বিতরণে জনবল নিয়োগ নিয়ে অপপ্রচার, থানায় জিডি করলেন ইউএনও

বিমানবন্দরের বাইরে পরিত্যক্ত গাড়ির ভেতর প্রায় ৪ কোটি টাকার সোনা

হত্যাচেষ্টার মামলায় আগাম জামিন পেলেন সাতক্ষীরার এমপি গাজী নজরুল

দ্রুত পাসপোর্ট করে দেওয়ার নামে অর্থ আদায়, দালাল চক্রের ৫ সদস্যের কারাদণ্ড

যাত্রাবাড়ীতে লাখ টাকার গাঁজাসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুবক গ্রেপ্তার