হোম > অপরাধ > ঢাকা

বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় আরও ১০ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় ডাকাতির মূল পরিকল্পনাকারী রতন হোসেনসহ চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 
রাজধানী ঢাকা ও গাজীপুর, সিরাজগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

আজ রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। 

তিনি জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় জড়িত ডাকাত চক্রের মূলহোতাসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

এ বিষয়ে বিস্তারিত জানাতে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়েছে। আগামীকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলন করা হবে বলে জানান কমান্ডার খন্দকার আল মঈন। 

গত মঙ্গলবার (২ আগস্ট) কুষ্টিয়ার দৌলতপুর থেকে ঈগল এক্সপ্রেস পরিবহনের একটি বাস চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। মাঝরাতে বাসটিতে যাত্রী বেশে ওঠা ডাকাতদল যাত্রীদের জিনিসপত্র ছিনিয়ে নেয় ও এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে ১০ জন গ্রেপ্তার

কুয়েতে কর্মরত এসটিএমকে সদস্যদের কর্মস্থলে ফেরানোর দাবি

দুর্নীতির মামলায় পি কে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছরের কারাদণ্ড

রাজধানীতে মধ্যরাতে চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত তরুণ মারা গেছেন

কেরানীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

হত্যা মামলায় সাবেক বিচারপতি খায়রুল হকের জামিন নামঞ্জুর

প্রতারণার মামলায় চিত্রনায়িকা ববির কথিত স্বামী বাশার ২ দিনের রিমান্ডে

সাভারে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

ইকরার আত্মহত্যা মামলা: অভিনেতা যাহের আলভীর ১০ দিন রিমান্ড চায় পুলিশ

শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ জোরদারের তাগিদ