হোম > অপরাধ > ঢাকা

মোবাইল ফোনের জন্য কিশোর খুন

প্রতিনিধি, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে ফোন করার কথা বলে সেলফোন নিয়ে আর ফেরত না দেওয়াকে কেন্দ্র করে এক কিশোর ছুরিকাঘাতে নিহত হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার রাতে শহরের হারুয়া কলেজ–ফিসারি লিংক রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোর জয় (১৬) শহরের হারুয়া মানিক ফকির গলির জয়নাল আবেদীনের ছেলে। 

স্থানীয়রা জানান, গত ২ আগস্ট হারুয়া মানিক ফকির গলির বকুল ওরফে আদম ব্যাপারীর ছেলে ফাহিমের (২০) কাছ থেকে ফোন করার কথা বলে সেলফোন নেয় জয়। কিন্তু সেটি আর সে ফেরত দেয়নি। গতকাল বিকেলে ফোনটি নিতে জয়ের বাসায় যান ফাহিম। জয় তবুও ফেরত দেয়নি। 

এ নিয়ে সন্ধ্যা ৭টার দিকে কলেজ–ফিসারি লিংক রোড এলাকায় জয়ের সঙ্গে ফাহিমের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে জয়কে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান ফাহিম। গুরুতর অবস্থায় জয়কে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কিশোরগঞ্জ মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

গুলশানে আ.লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানার আগুন নিয়ন্ত্রণে

সাভারে ৫২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জবি শিক্ষার্থীর মৃত্যু ‎

শিশুকে যৌন হয়রানি: এক আসামির ১০ বছরের কারাদণ্ড

শিশু গৃহকর্মী নির্যাতনের তদন্ত প্রতিবেদন: খুন্তির ছ্যাঁকা দিতেন বিমানের সাবেক এমডির স্ত্রী

জবিতে এবার খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে ‘গরুভোজ’, সন্ধ্যায় কাওয়ালি

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

জুলাইয়ের নেতাদের রাজনৈতিক দল গঠন ভুল ছিল: দিলারা চৌধুরী