হোম > সারা দেশ > ঢাকা

ইডেন ছাত্রীকে যৌন নির্যাতন: গায়ক জাহিদ অন্তুর জামিন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জাহিদ অন্তু। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে ইডেন কলেজের শিক্ষার্থী সাবেক প্রেমিকাকে যৌন হয়রানির অভিযোগের মামলায় তরুণ গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তুকে জামিন দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তাঁর জামিন দেন।

প্রসিকিউশন বিভাগের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই তাহমিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেন জানান, আগামী ১৯ এপ্রিল পর্যন্ত জাহিদ অন্তুকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে।

গ্রেপ্তারের এক দিনের মাথায় জামিন পেলেন জাহিদ অন্তু। গতকাল বুধবার তাকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে ওই দিন সকালে গুলশান অ্যাভিনিউ এলাকা থেকে জাহিদ অন্তুকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিটার ক্লাস চলাকালে অভিযুক্ত জাহিদের সঙ্গে ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের এক শিক্ষার্থীর পরিচয় হয় এবং পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে সেই সম্পর্কের অবসান ঘটে এবং তাদের যোগাযোগ বন্ধ হয়ে যায়।

গত ২৭ মার্চ সন্ধ্যায় একটি পণ্যের ফটোশুটের কথা বলে জাহিদ ওই শিক্ষার্থীকে তার গুলশানের বাসায় যেতে বলেন। সেখানে যাওয়ার পর জাহিদ অন্তু ওই শিক্ষার্থীর ইচ্ছার বিরুদ্ধে যৌন নিপীড়ন ও শ্লীলতাহানি করেন। এতে বাধা দিলে শিক্ষার্থীকে মারধর করা হয়, যার ফলে তার মুখ, গলা ও মাথায় আঘাত লাগে। পরবর্তীতে ওই ভুক্তভোগী শিক্ষার্থী কৌশলে বাসা থেকে বের হয়ে স্বজনদের সহায়তায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। এ ঘটনায় শিক্ষার্থী গুলশান থানায় ৩০ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

উল্লেখ্য, জাহিদ অন্তু একজন বাংলাদেশি তরুণ গায়ক, সুরকার ও গীতিকার, যিনি কলকাতার পিবি একাডেমিক স্কুল ভেন্যুতে ‘ইন্ডিয়ান আইডল’ এর বাছাই পর্বে অংশ নিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে আলোচনায় আসেন। তিনি মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের গাওয়া গান ও ভিডিওর জন্য পরিচিত।

ফুটপাতে বা রাস্তায় ব্যবসা করা যাবে না, বিকল্প ব্যবস্থা করবে ডিএনসিসি: প্রশাসক

রাজধানীর সড়কে দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযান, জরিমানা-কারাদণ্ড

সুব্রত বাইনের মেয়ে খাদিজা এবার জুলাই আন্দোলনের মামলায় গ্রেপ্তার

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

৫০তম বিসিএসে লিখিত পরীক্ষার সময় বৃদ্ধির দাবিতে সমাবেশ

আবারও কারাগারে গায়ক নোবেল

রাজধানীর খিলগাঁওয়ে দুই যুবকের মরদেহ উদ্ধার

ফুটপাত দখল: সবাইকে নিয়ে সমাধান করতে চায় দুই সিটি করপোরেশন

বিমানবন্দরে ‘চাকরি’ পেয়ে ঢাকায় এসে ২২ জন জানলেন তাঁরা প্রতারিত

ট্রাইব্যুনালের সিসিটিভি ফুটেজ বদল হয়েছে: প্রসিকিউটর